পুবের কলম,ওয়েবডেস্ক: এক বছরেরও বেশি সময় জেলবন্দী থাকার পর শনিবার মুক্তি পাচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। তাঁর নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্য দিয়ে নিশ্চিত করা হয়েছে। ১৯৮৮ সালের একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারে ২০২২ সালের মার্চ মাসে জেলে যেতে হয়েছিল নভজ্যোৎ সিং সিধুকে। এর আগে ২৬ জানুয়ারি সিধুর জেলমুক্তি হওয়ার কথা থাকলেও সেই সময় বিশেষ কিছু কারণে তা সম্ভব হয়ে ওঠেনি।
কিন্তু সেই আইনি জটিলতা কেটে গিয়েছে। শনিবারই মুক্ত হচ্ছেন দেশের এক সময়ের মারকাটারি এই ব্যাটসম্যান। উল্লেখ্য ১৯৮৮ সালে পাতিয়ালার রাস্তায় গুরনাম সিং নামে একজনকে খুনের অভিযোগ ওঠে সিধুর বিরুদ্ধে। সিধু ও তাঁর বন্ধু রুপিন্দর সিং সান্ধু রাস্তার মধ্যে একটি জিপসি গাড়ি পার্ক করে চলে যান। সেখানে গাড়ি রাখতে গিয়ে বাধাপ্রাপ্ত হন গুরনাম সিং নামের ওই ব্যক্তি। তিনি গাড়ি পার্ক করে ব্যাঙ্কে যাবেন ঠিক করেছিলেন। কিন্তু সিধুদের গাড়ি সেখানে থাকায় তিনি বাধাপ্রাপ্ত হন। এরপর দুপক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। হঠাৎই গুরনাম সিংয়ের দিকে ছুটে গিয়ে তাঁর মাথায় আঘাত করেন সিধু। পরে গুরনামের মৃত্যু হয়। ১৯৮৮ সালে সেই মামলা পাতিয়ালা আদালতে উঠলে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান সিধু ও তাঁর বন্ধু। পরে ১৯৯৯ সালে সেই পাতিয়ালা কোর্টেই দোষী সাব্যস্ত হন সিধু। যদিও তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন। দীর্ঘ সময় পরে দেশের শীর্ষ আদালত পাতিয়ালা হাই কোর্টের রায়ই বহাল রাখে। এক বছরের জেলের নির্দেশ শোনায়।শনিবার জেল থেকে ছাড়া পাচ্ছেন নভজ্যোৎ সিং সিধু
ইমামা খাতুন
প্রকাশিত:
৩১ মার্চ ২০২৩, ১১:১৬
আরও খবর
ফের প্যারোলে মুক্তি: এবার ৩০ দিনের ছাড় ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিমকে
উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ, পাশের হার ৯৩.৭২%
প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়
দিল্লির নাবালিকার ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ
ব্রেকিং: ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ, গ্রেফতার অসাংবিধানিক
ব্রেকিং: ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ, গ্রেফতার অসাংবিধানিক
২৪ ঘন্টার মধ্যে ধৃত শিখ যুবকদের মুক্তি দিতে হবে, দাবি আকাল তখতের জাঠেদারের
২৪ ঘন্টার মধ্যে ধৃত শিখ যুবকদের মুক্তি দিতে হবে, দাবি আকাল তখতের জাঠেদারের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ