সেখ কুতুবুদ্দিনঃ বুলডোজার রাজ এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত-এর বন্ধের দাবিতে বিক্ষোভ দেখাল পার্ক সার্কসের বাসিন্দারা। রবিবার দুপুর দুটো নাগাদ সেভেন পয়েন্টে জমায়েত হয় এলাকার প্রায় ৫০০ মহিলা ও পুরুষ। তবে এদিনের জমায়েতে মহিলাদের অংশগ্রহণ ছিল বেশি। তাদের স্লোগান ছিল,বাংলায় বুলডোজার রাজনীতি বন্ধ করতে হবে। পাশাপাশি মুসলিম সমাজকে অবজ্ঞা করা হচ্ছে।
ধর্মীয়ভাবা বেগে আঘাতের চেষ্টা চলছে। এই প্রয়াস বন্ধ করতে হবে। পাশাপাশি জমায়েতে অংশগ্রহণকারীদের স্লোগান ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী। এদিন বিক্ষোভ চলাচালীন স্থানীয় কাউন্সিলর ও নেতানেত্রীরাও বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ জানায়। বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং সিআরপিএফের জওয়ানেরা। বিক্ষোভ চলাকালীন সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্স। পুলিশ প্রথমে বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ জানায়। বিক্ষুদ্ধ জনতা উত্তেজিত হয়ে অবরোধের চেষ্টা করে। এর পরই পুলিশ মহিলা ও পুরুষ রোধকারীদের উপর লাঠিচার্জ শুরু করে। ঘটনাস্থলে বহু মহিলাকে রাস্তায় ও ফুটপাথে ফেলে বেধরক মারধর করে পুলিশ। এরপর ছত্রভঙ্গ হয়ে পড়ে। জুতো ফেলে দিয়ে ছুটে পালানোর চেষ্টা করলেও পুলিশ র্যাফ দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পাল্টা পুলিশের উপরও ইট ছোড়া হয়। তবে এতে একটি গাড়ির কাঁচ ভাঙে। পুলিশকর্মীরাও দূরে সরে যায়। তবে এদিন পুলিশকর্মীদের মধ্যে কেউ আহত হয়নি।পার্ক সার্কাসে বুলডোজার রাজ ও ধর্মীয় ভাবাবেগে আঘাত বন্ধের দাবিতে বিক্ষোভ, অ্যাকশন পুলিশের
বুলডোজার রাজ এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত-এর বন্ধের দাবিতে বিক্ষোভ দেখাল পার্ক সার্কসের বাসিন্দারা। রবিবার দুপুর দুটো নাগাদ সেভেন পয়েন্টে জমায়েত হয় এলাকার প্রায় ৫০০ মহিলা ও পুরুষ।
আসলাম হোসেন
প্রকাশিত:
১৭ মে ২০২৬, ২০:৩৪
ছবি- খালিদুর রহিম
আরও খবর
৪ মাসে ধর্মীয় বিদ্বেষে দেশজুড়ে নিহত হয়েছেন অন্তত ১৩ মুসলিম, রিপোর্ট
ছত্রিশগড়ে পুরুলিয়ার আট বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে মারধর, মুসলিম হওয়ায় নিশানা বজরং দলের!
রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ
গরু পাচার সন্দেহে দুই মুসলিম চালককে মারধর, কাঠগড়ায় বজরং দল
মুসলিমরা খারাপ, ওদের মধ্যে হিন্দুরা নিরাপদ নয়, বিতর্কে যোগী আদিত্যনাথ
মুসলিমরা খারাপ, ওদের মধ্যে হিন্দুরা নিরাপদ নয়, বিতর্কে যোগী আদিত্যনাথ
মুসলিমদের আক্রমণ করলে চুপ থাকব না: আগে জাতি-পরে দল সাফ জানালেন Humayun Kabir
মুসলিমদের আক্রমণ করলে চুপ থাকব না: আগে জাতি-পরে দল সাফ জানালেন Humayun Kabir
মুস্তাফাবাদ কেন্দ্রের নাম হবে শিবপুরী অথবা শিববিহার, বললেন বিস্ত
মুস্তাফাবাদ কেন্দ্রের নাম হবে শিবপুরী অথবা শিববিহার, বললেন বিস্ত
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের