পুবের কলম ওয়েবডেস্কঃ ফের শহরে উঠতি মডেলের রহস্য মৃত্যু।কয়েক মাসের ব্যবধানে ফের মৃত্যু আর এক মডেলের।বাঁশদ্রোনীর এক ফ্লাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, কয়েকমাস আগেই মৃত তরুণী এই ফ্লাটে উঠেছিলেন।প্রথমে দুই জন তরুণ ও দুই জন তরুণী ওইখানে থাকতেন।
তারা আরও বলেন,মেয়েটির সঙ্গে তাঁর বন্ধুর প্রায়শই বচসা হত।আরও পড়ুন:
সূত্রের খবর, আত্মঘাতী তরুণী পেশায় ছিলেন উঠতি মডেল।মেয়েটির নাম পূজা সরকার।বছর ১৯ এর এই তরুণীর বাড়ি উত্তর ২৪ পরগণার গাইঘাটায়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, গত শনিবার রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
নিজের ঘর থেকে উদ্ধার হয় ওই তরুণীর ঝুলন্ত দেহ।আরও পড়ুন:
প্রাথমিক পর্যায়ে পুলিশ আত্মহত্যার নাম দিলেও, তরুণীর ঘর থেকে কোনও প্রকার সুইসাইড নোট মেলেনি বলেই সূত্রের খবর।
আরও পড়ুন:
ইতিমধ্যেই, তাঁর বন্ধুকে জিজ্ঞসাবাদ করছে পুলিশ।শনিবার তাদের দু’ই জনের মধ্যে কোনও প্রকার বচসা হয়েছিল কিনা জানার চেষ্টা করছে পুলিশ।পড়াশোনার পাশাপাশি মডেলিং করত মৃত তরুণী।
আপাতত আত্মহত্যা বলে আনুমান করলেও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, এর আগে গড়ফায় অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার কড়া হয়।তার পর পরই উদ্ধার হয় আরও এক মডেল বিদিশা।বিদিশার মৃত্যু শোক ভোলাতে না পেরে আত্মঘাতী হন মডেল মঞ্জুষা নিয়োগী আরও অনেকে।আরও পড়ুন:
উঠতি মডেল দের এইভাবে বারবার আত্মঘাতী হওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে টলি পাড়াতে।
আরও পড়ুন: