পুবের কলম, ওয়েবডেস্ক: বাড়ছে ট্রেনের ভাড়া। নতুন ভাড়ার কাঠামো প্রকাশ করল ভারতীয় রেলওয়ে। লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হল না। তবে দূরপাল্লার ট্রেনের টিকিটের ভাড়া বাড়ছে।

আগামী ২৬ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। অবশ্য রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘নামমাত্র’ ভাড়া বৃদ্ধি পাচ্ছে। এতে রেলের সাধারণ যাত্রীদের পকেটে চাপ পড়ার কোনও আশঙ্কা নেই। ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে রেলের ক্রমাগত খরচ বৃদ্ধিকেই হাতিয়ার করেছে মন্ত্রক।
‘সামান্য’ ভাড়া বৃদ্ধি থেকে অবশ্য শুধুমাত্র চলতি বছরেই রেলের আয় হতে চলেছে প্রায় ৬০০ কোটি টাকা।

ভারতীয় রেল জানিয়েছে, রেলের নতুন ভাড়া কাঠামোয় ২১৫ কিমির বেশি দূরত্বের ক্ষেত্রে সাধারণ (অর্ডিনারি) শ্রেণিতে প্রতি কিমি ১ পয়সা, আর মেইল/এক্সপ্রেস ট্রেনের নন-এসি এবং সব এসি শ্রেণিতে ২ পয়সা প্রতি কিমি ভাড়া বাড়বে এ পরিবর্তন দীর্ঘ দূর যাত্রায় কার্যকরী হবে। তবে ২১৫ কিমি পর্যন্ত সাধারণ শ্রেণির ভাড়া এবং শহরতলীর রেল ও মাসিক সিজন টিকিটে আপাতত কোনও বাড়তি চার্জ রাখছে না রেল।

রেলের হিসাব অনুযায়ী, ৫০০ কিমি দূরত্বে নন-এসি কোডে একজন যাত্রীর অতিরিক্ত খরচ হবে মাত্র ১০ টাকা রেলের হিসাব অনুযায়ী, এই ভাঙাবৃচির ফলে ২০২৫-২৬ অর্থবর্ষের শেষ পর্যন্ত প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত আয় হবে, যা দীর্ঘমেয়াদি অপারেটিং খরচ ও অবকাঠামো উন্নয়নে কাজে লাগানো হবে। আগের ভাড়া বৃদ্ধি, যা জুলাই ২০২৫-এ হয়েছিল। ইতিমধ্যে প্রায় ৭০০ কোটি টাকা রাজস্ব জুগিয়েছে রেলের কোষাগারে।