পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তা নিয়ে কলকাতা হাইকোর্টে চলছে বেশ কয়েকটি মামলা। এবার কেন্দ্রীয় সংস্থা রেলের বিরুদ্ধেও কর্মী নিয়োগেও দুর্নীতির অভিযোগে দায়ের হল মামলা। রেলের চাকরিতে নিয়োগে একাধিক বেনিয়মের অভিযোগে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হুগলির হরিপালের বাসিন্দা সোনালি সেন। তিনি আদতে একজন চাকরিপ্রার্থী।
আজ, শুক্রবার এই মামলার শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। মামলাকারীর আইনজীবী রাজনীল মুখোপাধ্যায় জানান, ২০১২ সালের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাঁর মক্কেল সোনালী সেন। লিখিত ও মৌখিক পরীক্ষার পর তাঁর নাম ওয়েটিং লিস্টে ছিল। রেলের তরফে তাঁকে নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে আবেদন করতে বলা হয়। কিন্তু সেখানে আবেদনের চার বছর পরেও তিনি চাকরি পাননি। তিনি তথ্য জানার অধিকার আইনে বিস্তারিত জানতে চেয়ে চিঠি দেন। তাতে জানতে পারেন, ওয়েটিং লিস্টে তাঁর পরে নাম থাকা সত্ত্বেও অনেকেই চাকরি পেয়েছেন, কিন্তু তাঁকে নিয়োগ করা হয়নি। মেধাতালিকার প্রথম দিকে থাকার পরেও কেন চাকরি পেলেন না, এই প্রশ্ন তুলেই আদালতের দ্বারস্থ হন সোনালি। জানা গিয়েছে, এ নিয়ে রেলের বক্তব্য জানতে চেয়েছে হাইকোর্ট। আজ শুনানি হবে।রেলের নিয়োগেও দুর্নীতি, হাইকোর্টে মামলা
ইমামা খাতুন
প্রকাশিত:
৩০ জুন ২০২২, ১৩:৪৫
আরও খবর
তৃণমূল কাউন্সিলারের বাড়ি ও অফিস থেকে প্রচুর সরকারি ত্রাণ উদ্ধার সোনারপুরে
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য
সরকারী ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের নেতা
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে
দুর্নীতি রুখতে নিয়োগ পলিসিতে আনা হবে স্বচ্ছতা, ৩ মাসের মধ্যে নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে নিয়োগ পলিসিতে আনা হবে স্বচ্ছতা, ৩ মাসের মধ্যে নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর
দুর্নীতির তদন্তে কমিটি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কীভাবে কাজ করবে কমিটি?
দুর্নীতির তদন্তে কমিটি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কীভাবে কাজ করবে কমিটি?
ভাড়া বাড়ছে ট্রেনের, ২৬ ডিসেম্বর থেকে কার্যকর নতুন ভাড়া
ভাড়া বাড়ছে ট্রেনের, ২৬ ডিসেম্বর থেকে কার্যকর নতুন ভাড়া
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর