পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে অত্যন্ত কঠোর অবস্থান ঘোষণা করল ইরান। ইরান সেনাবাহিনীর প্রধান আমির হাতামি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক চাপ বা আমেরিকার হুমকিতে ইরান তাদের পরমাণু প্রযুক্তি এবং লক্ষ্য থেকে এক চুলও বিচ্যুত হবে না। এক বিবৃতিতে সেনাপ্রধান বলেন, পরমাণু প্রযুক্তি অর্জন ইরানের সার্বভৌম অধিকার এবং এটি কোনোভাবেই বহিরাগত শক্তির চাপে বন্ধ করা সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন যে, ওয়াশিংটন এবং আন্তর্জাতিক মহলের দাবি মেনে ইরান তাদের এই বৈজ্ঞানিক ও কৌশলগত অগ্রগতি থামিয়ে দেবে না।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘোষণাটি আমেরিকার "সর্বোচ্চ চাপ" নীতির বিরুদ্ধে ইরানের একটি বড় ধরনের কৌশলগত পাল্টা চাল। ইরানের পক্ষ থেকে এটি স্পষ্ট বার্তা যে, যুদ্ধের পরিস্থিতিতে তারা তাদের পরমাণু নীতিতে আমূল পরিবর্তন আনতে পারে। এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই ধরনের পাল্টাপাল্টি হুঁশিয়ারি সরাসরি সামরিক সংঘাতের পথ প্রশস্ত করতে পারে।