পুবের কলম, ওয়েবডেস্ক: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আসন বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনতা দল (ইউনাইটেড)-এর সাংসদ অজয় কুমার মণ্ডল। মঙ্গলবার তিনি দলের সভাপতি ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে উদ্দেশ্য করে এক চিঠিতে জানিয়েছেন, তার মতামত না শোনার কারণে তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করতে চান।
আরও পড়ুন:
আরও পড়ুন:
তিনি আরও বলেন, “আমাকে আপনার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, আমার কথা কেউ শুনছেও না। আত্মসম্মান ও দলের ভবিষ্যৎ ভেবে আমি প্রশ্ন করছি—এই পরিস্থিতিতে সাংসদ পদে থাকা কতটা অর্থবহ?”
আরও পড়ুন:
ভাগলপুর থেকে নির্বাচিত এই জেডিইউ সাংসদ বলেন, তার উদ্দেশ্য দল বা নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ নয়, বরং দলকে রক্ষা করা। তিনি সতর্ক করে বলেন, “বাইরের লোক ও নিষ্ক্রিয় কর্মীদের প্রাধান্য দেওয়া হলে দল দুর্বল হবে, যা মুখ্যমন্ত্রীর নেতৃত্বের জন্যও বিপজ্জনক।
” শেষে তিনি আত্মসম্মানের প্রশ্নে সাংসদ পদ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান।আরও পড়ুন:
এদিকে, এনডিএ ইতিমধ্যে আসন বণ্টনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে। বিজেপি ও জেডিইউ ১০১টি করে আসনে, লোজপা (রাম বিলাস) ২৯টি আসনে, আর রাষ্ট্রীয় লোক মোর্চা ও হিন্দুস্তানি আওয়াম মোর্চা ৬টি করে আসনে লড়বে। বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ ও ১১ নভেম্বর, এবং ফল ঘোষণা করা হবে ১৪ নভেম্বর।