পুবের কলম ওয়েবডেস্ক: রাস্তাই আস্থা, সেই রাস্তাই বেহাল রাস্তা! সংস্কারের কাজ না হওয়ায় ক্ষুব্দ্ধ এলাকার মানুষজন। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার বেতবেড়িয়া থেকে জয়নগর থানার ধোসা ব্রিজ পর্যন্ত ১৪ কিমি রাস্তা অবস্থা বেহাল।
আরও পড়ুন:

গত প্রায় দুবছর অধিক ধরে পড়ে রয়েছে বেহাল রাস্তাটি ।
ব্যস্ততম রাস্তাটি বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম বিধানসভার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষজন যাতায়াত করেন। পাশাপাশি বিভিন্ন যানবাহন চলাচল করে।আরও পড়ুন:

রাস্তা সংস্কারের জন্য বিভিন্ন জায়গায় দরবার করেছেন স্থানীয়রা। হয়নি সংস্কারের কাজ।
গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার কারণে এই বিস্তীর্ণ এলাকার কয়েক লক্ষ অধিবাসীর যাবতীয় কাজকর্ম, এমনকি মুমূর্ষু রোগীদের ক্যানিং মহকুমা হাসপাতাল ও অপরদিকে বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট অসুবিধায় পড়ছেন সাধারণ মানুষ।আরও পড়ুন:

এছাড়া জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী নিয়ে যেতে হয় বলে অভিযোগ,প্রতিনিয়ত ছোট ছোট দুর্ঘটনা ঘটে চলেছে। এছাড়াও যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরণের দূর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ এমন জঘন্য রাস্তা কারণে ঠিক মতো গাড়ি চলাচল করে না।
খুবই সমস্যায় পড়তে হয়।বর্তমানে অটো এবং টোটোই একমাত্র ভরসা।এছাড়াও এই বেহাল রাস্তা একমাত্র শহরে যাওয়ার উপায়। নজর নেই প্রশাসনের।আরও পড়ুন:

জনপ্রতিনিতিরা ভোট আসলে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন। কাজের কাজ কিছুই হয় না। শুধু আমাদের মতন সাধারণ মানুষদেরকে ভোগান্তি পহাতে হয়। তবে প্রশাসনের আমাদের দাবি কাছে দ্রুত এই সমস্যার সমাধান করা হোক