পুবের কলম প্রতিবেদক: বিজেপি এসআইআরের নামে বাংলার ওপর আঘাত হানার চেষ্টা করছে,এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বনগাঁর জনসভা থেকে তিনি সাফ জানিয়ে দেন, তিনি থাকতে বাংলার মানুষের গায়ে হাত দিতে পারবে না কেউ। তাঁর হুঁশিয়ারি, “বাংলাকে আঘাত করলে প্রত্যাঘাত করব… ভারতবর্ষ হেলিয়ে দেব।”
আরও পড়ুন:
আরও পড়ুন:
জনসভা থেকে বাংলাবিদ্বেষী রাজনীতি করার অভিযোগে আক্রমণ শানিয়ে মমতা বলেন, তিনি বাংলার প্রতিটি মানুষের পাশে আছেন এবং কোনো আতঙ্ক ছড়াতে দেবেন না। তাঁর দৃঢ় ঘোষণা, “আমি থাকতে বাংলার মানুষকে কেউ তাড়াতে পারবে না।”