পুবের কলম প্রতিবেদক: ফের সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক নির্বাচিত হলেন সাবেক সাংসদ মুহাম্মদ সেলিম। দলের ২৭তম সম্মেলন থেকে ৮০ জনের নতুন রাজ্য কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে। সর্বসম্মতিক্রমে পুনরায় সম্পাদক হয়েছেন মুহাম্মদ সেলিম। মঙ্গলবার রাজ্যে কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন সূর্য মিশ্র। দলের তরফে জানানো হয়েছে, ৮০ জনের কমিটিতে নতুন করে সদস্য হয়েছেন ১১ জন।
অন্যদিকে মহিলা সদস্যের সংখ্যা ১৪। অন্যান্য সদস্যদের পাশাপাশি বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, অমিয় পাত্র, রবীন দেব, জীবেশ সরকার, এই পাঁচজন প্রবীন সিপিএম নেতা বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে থাকবেন। জানা গিয়েছে, মঙ্গলবার সম্মেলন মঞ্চ থেকে সর্বসম্মতিক্রমে পার্টি কংগ্রেসে ১৬০জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। বয়স, মহিলা, সামাজিক বিন্যাস, এলাকাগত বিন্যাস ইত্যাদি বিবেচনায় রেখে নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে। দলের তরফে দেওয়া তালিকায় সদস্যদের নামও প্রকাশ করেছে সিপিএম। জানা গিয়েছে, দলের রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, মুহাম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, আভাস রায় চৌধুরি, সুমিত দে, শমীক লাহিড়ী, দেবলীনা হেমব্রম, অনাদি সাহু, কল্লোল মজুমদার, পলাশ দাশ, দেবব্রত ঘোষ, জিয়াউল আলম, দেবাশিস চক্রবর্তী, রমা বিশ্বাস, অম্বর মিত্র, সায়নদীপ মিত্র, পুলিন বিহারী বাস্কে, তাপস সিনহা, অতনু সাহা, সলিল আচার্য, নিরঞ্জন সিহি, অজিত পতি, সমন পাঠক, সোমনাথ ভট্টাচার্য, মৃণাল চক্রবর্তী, রুপা বাগচী, গৌরাঙ্গ চ্যাটার্জি, দিলীপ ঘোষ, গার্গী চ্যাটার্জি, মেঘলাল শেখ, রাহুল ঘোষ, অনন্ত রায়, আনোয়ার উল হক, নন্দলাল হাজরা, জামিল ফিরদৌস, তুষার ঘোষ, জামির মোল্লা, হিমাংশু দাস, অভয় মুখার্জি, প্রদীপ কুমার রায়, বিলাসীবালা সহিস, কণীনিকা ঘোষ, মধুজা সেনরায়, গৌতম ঘোষ, শ্যামলী প্রধান, সৈয়দ হোসেন, অলকেশ দাশ, পরেশ পাল, সর্বাণী প্রসাদ সাঁতরা, ময়ূখ বিশ্বাস, মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্য, প্রতীক-উর রহমান, কিশোর দাস, তরুণ ব্যানার্জি, মনোদীপ ঘোষ, পার্থ মুখার্জি, প্রদীপ কুমার সরকার, শেখ ইব্রাহিম আলি, আত্রেয়ী গুহ, ধ্রুবজ্যোতি সাহা, গীতা হাঁসদা, সুদীপ সেনগুপ্ত, নিরাপদ সর্দার, শেখ হাসিনা, উত্তম পাল, শতরূপ ঘোষ, ফৈয়াদ আহমেদ খান, সোমনাথ সিংহারায়, জাহানারা খান, ইন্দ্রজিৎ ঘোষ, রতন বাগচি, বিজয় পাল, পীযুষ মিশ্র, তীর্থঙ্কর রায়, শুকুল সিকদার, কেনিজ রবিউল ফতিমা (আলেয়া), গৌতম ঘো¡ ও শান্তনু দে।আরও খবর
তৃণমূলের সঙ্গে সিপিএম কি একসঙ্গে কাজ করবে? অবস্থান স্পষ্ট করলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি
আরও ১৫ আসনে প্রার্থী দিল বামফ্রন্ট, নাম নেই সুজন, শতরূপের
রূপনগরে সিপিএমের পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী সমর্থক তৃণমূলের যোগদান
সম্প্রীতির বার্তা: ঈদ-উল-আযহা শান্তিপূর্ণ পরিবেশে পালনের আবেদন বামফ্রন্টের
'আমি ট্র্যাপের শিকার', বহিষ্কারের পর দলকে নিশানা প্রাক্তন সাংসদ বংশগোপালের
'আমি ট্র্যাপের শিকার', বহিষ্কারের পর দলকে নিশানা প্রাক্তন সাংসদ বংশগোপালের
বিভাজনের রাজনীতিকে নিশানা, সম্প্রীতি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর
বিভাজনের রাজনীতিকে নিশানা, সম্প্রীতি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর
Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?
Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?
স্বস্তি দিতে আসছে বৃষ্টি, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর।Weather Update
স্বস্তি দিতে আসছে বৃষ্টি, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর।Weather Update
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ