পুবের কলম, ওয়েবডেস্ক: ২১ শে জুলাই মঞ্চের দিকে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের ধর্মতলায় মূল মঞ্চে পৌঁছে যাবেন, তিনি।
আরও পড়ুন:
প্রতিবছর ২১ জুলাইয়ের মঞ্চে তিনিই থাকেন মধ্যমণি। তাঁর টানেই গ্রাম থেকে শহর, উত্তরবঙ্গ থেকে দক্ষিনবঙ্গ থেকে লাখে লাখে কর্মী-সমর্থক ভিড় করেন কলকাতার রাজপথে। ২০২৩ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে প্রথম বৃহৎ সমাবেশ।
চারদিকে বিরোধীরা যখন হিংসা-অশান্তির অভিযোগ তুলছেন, সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।২১ জুলাইয়ের আগে বৃহস্পতিবার ধর্মতলায় মঞ্চ পরিদর্শন করতে আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের মঞ্চে এসে দলের যুব নেতৃত্বের সঙ্গে গান-কথায় মাতেন তিনি। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গিটারও বাজালেন। এদিন ধর্মতলায় এসে শুক্রবারের শহিদ সমাবেশের চূড়ান্ত প্রস্তুতি পর্ব খুঁটিয়ে দেখেন।