অসলো, ১৮ নভেম্বর: স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নরওয়ের সংসদে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবে দেশটির সরকারকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ‘প্রস্তুতি নেওয়া’র আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন ও হত্যাযজ্ঞের মধ্যে বৃহস্পতিবার নরওয়ের সংসদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া বিষয়ে ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ৮৩টি এবং বিপক্ষে পড়ে মাত্র ১৫ ভোট। সংসদের এই সিদ্ধান্তে ভবিষ্যতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া সহজ হবে নরওয়ের সরকারের জন্য।
চলতি বছরের মে মাসে নরওয়ের বামপন্থী দল লাল পার্টি ও সোশ্যালিস্ট পার্টি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সংসদে একটি প্রস্তাব উত্থাপন করে। তবে ওই প্রস্তাব সেসময় আলোর মুখ দেখেনি। এবার সরকার পরিচালনাকারী দল ক্লেবার পার্টি এবং সেন্টার পার্টি সংসদে নতুন একটি প্রস্তাব উত্থাপন করে। সংসদে যখন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল তখন বাইরে ফিলিস্তিনের পক্ষে ইসরাইল-বিরোধী বিক্ষোভ করছিল সাধারণ মানুষ। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নরওয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর ওপর সাধারণ মানুষের চাপ দিনদিন বেড়েই চলেছিল।ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি, প্রস্তাবের পক্ষে ৮৩টি ভোট নরওয়ের সংসদে
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৩, ১৬:২৮
আরও খবর
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া ঘোষণা আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ের
পবিত্র কুরআন অবমাননা নরওয়েতে
একলক্ষ ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দেবে নরওয়ে
‘ইরান কখনও আত্মসমর্পণ করবে না’, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বিপজ্জনক উষ্ণতার পথে পৃথিবী, তিন বছরের মধ্যেই শেষ হতে পারে কার্বন বাজেট
বিপজ্জনক উষ্ণতার পথে পৃথিবী, তিন বছরের মধ্যেই শেষ হতে পারে কার্বন বাজেট
মাথা নিচে, পা ওপরে! ১০০ সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড নেপালি অ্যাথলেটের
মাথা নিচে, পা ওপরে! ১০০ সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড নেপালি অ্যাথলেটের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ