পুবের কলম, ওয়েবডেস্ক: দুই দিনের ব্যবধানে তিন এমপির পদত্যাগে বিপাকে পড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এমপি পদ থেকে আরও দুজন সদস্য পদত্যাগ করেছেন। এখন তাকে নির্ধারিত সময়ের মধ্যে এই তিন আসনে উপনির্বাচন আয়োজন করতে হবে।
আরও পড়ুন:
শুক্রবার হাউজ অব কমন্স থেকে পদত্যাগের ঘোষণা দেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রাক্তন নেতা বরিস জনসন ।
বরিস জনসনের পর শনিবার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নাদিন ডরিস এবং নাইজেল অ্যাডামস।তারা সবাই কনজারভেটিভ পার্টির সদস্য। ইতিমধ্যেই বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাট পার্টির নেতা ডেইসি কপার ও ইডি ডেভি নতুন করে সাধারণ নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছেন। ডেইসি কপার বলেছেন, কনজারভেটিভ পার্টি গলে গেছে এবং তাদের অবশ্যই সাধারণ নির্বাচন ঘোষণা করতে হবে।