পুবের কলম,ওয়েবডেস্ক: রেলস্টেশনের টেলিভিশনের পর্দায় বিজ্ঞাপনের বদলে চলছে পর্ন ফিল্ম। প্ল্যাটফর্মে এমন অবাক করা কাণ্ড দেখে রীতিমত চক্ষু চড়কগাছ নিত্যযাত্রীদের। রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের পটনা রেলওয়ে স্টেশনে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ পটনার রেলওয়ে স্টেশনে রেলের তরফে লাগানো টিভিগুলিতে বিজ্ঞাপনের জায়গায় হঠাৎ পর্ন ফিল্ম চলতে শুরু করে। যাত্রীরাও প্রথমে বিষয়টি খেয়াল করেননি।
কিন্তু পরে টিভিতে চলা দৃশ্যগুলি দেখে তারা চরম বিপাকে পড়ে যান তাঁরা। প্রায় তিন মিনিট ধরে চলে পর্ন ফিল্ম। পরে যাত্রীরাই রেল পুলিশ ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)-র এ অভিযোগ জানান।আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, ওই রেলস্টেশনের টেলিভিশনের বিজ্ঞাপনের দায়িত্ব ছিল দত্ত কমিউনিকেশন নামে এক সংস্থার উপর। ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে দ্রুততার সঙ্গে যোগাযোগ করে আরপিএফ।
রেলস্টেশনের টিভিতে পর্ন ফিল্ম বন্ধ করার নির্দেশ দেন আধিকারিকরা।আরও পড়ুন:
উপরিউক্ত ঘটনায় রেলের তরফে দত্ত কমিউনিকেশনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি, আর্থিক জরিমানাও দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, স্টেশনে ঝোলানো এই সমস্ত টেলিভিশনে সাধারণত কেন্দ্রীয় সরকার এবং রেলের বিভিন্ন বিজ্ঞাপন অথবা কোনও পণ্যের বিজ্ঞাপন চলে। সাধারণ সিনেমাই চলে না কখনও। সেই জায়গায় এমন কাণ্ড কী করে ঘটল সেটা ভেবেই কালঘাম ছুটে যাচ্ছে পটনা স্টেশনের রেলকর্মীদের।