পুবের কলম ওয়েবডেস্ক : সরিয়ে দেওয়া হল ডায়মন্ড হারবারের পুলিশ সুপার (IPS) রাহুল গোস্বামীকে। ইতিমধ্যে তাঁর জায়গায় নতুন পুলিশ সুপারের নাম ঘোষণা করা হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেটের উত্তর শাখার ডিসি বিশপ সরকারকে, ডায়মন্ড হারবারের নতুন পুলিশ সুপার পদে নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন:
নবান্ন সূত্রে খবর, শুক্রবার বিকেলেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে। যদিও সরকারিভাবে বদলির কারণ নিয়ে কিছু জানানো হয়নি।
ডায়মন্ড হারবারের দায়িত্বে থাকাকালীন আইনশৃঙ্খলার উন্নতির কথা ভেবেছিলেন রাহুল গোস্বামী। পাশাপাশি কালিম্পং জেলার পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডেকেও সরানো হয়েছে।আরও পড়ুন:
গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপার করা হয়েছে তাঁকে। এছাড়াও আরও পাঁচ আইপিএস (IPS) অফিসারের দায়িত্ব বদল করা হয়েছে। অনেকে মনে করছেন, এলাকায় সাম্প্রতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষার জন্যই এই রদবদল। হঠাৎ এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: