পুবের কলম ওয়েবডেস্কঃ ফের জটিলতা উচ্চ প্রাথমিকে নিয়োগ বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগের নিষ্পত্তি করার জন্য স্কুল কমিশনকে তিনমাস সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন:
বুধবার হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে স্কুল সার্ভিস কমিশন জানায় যে পরিমান অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখতে আরও সময়ের দরকার। এখনও খতিয়ে দেখা সম্ভব হয়নি সমস্ত অভিযোগ।
আরও পড়ুন:
এই কথা শোনার পর আরও তিনমাস সময় বরাদ্দ করে কলকাতা হাইকোর্ট।
তবে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে এই সময়ের মধ্যে কোন নিয়োগ করতে পারবেনা স্কুল সার্ভিস কমিশন।১৫ সপ্তাহপর ফের হবে মামলার শুনানি।আরও পড়ুন:
উল্লেখ্য খুব সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান প্রাথমিকে নিয়োগ হতে চলেছেন ১৭০০ শিক্ষক শিক্ষিকা।
আরও পড়ুন:
ব্রাত্য বলেন সমস্যা হচ্ছে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে। কিন্তু এই উচ্চ প্রাথমিকে ১২০০০ হাজার শিক্ষক – শিক্ষিকা নিয়োগ করার লক্ষমাত্রা পূরণ করতে বদ্ধ পরিকর রাজ্যসরকার।
আরও পড়ুন:
যদিও বিষয়টি নিয়ে আদালতে মামলা চলেছে। বিচারাধীণ বিষয় কিন্তু আদালত যা নির্দেশ দেবে সেই মত পদক্ষেপ নেবে রাজ্য সরকার। এমনটাই বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আরও পড়ুন:
রাজ্যের শিক্ষামন্ত্রী আরও বলেন নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা এবং যোগ্যতাই হবে মূল বিচার্য বিষয়। যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন তাই আদালতের নির্দেশ মেনেই হবে নিয়োগ প্রক্রিয়া।
আরও পড়ুন:
আজ বুধবার সেই মামলার শুনানিতেই অভিযোগের পাহাড় দূর করতে আরও তিনমাস সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট।