পু‌বের কলম প্রতি‌বেদক: রাজ্যের প্রতিটি স্কুল লাইব্রেরির জন্য নতুন করে অনুদান ঘোষণা করল রাজ‌্য সরকার। লাইব্রেরি গ্রান্ট হিসেবে প্রতিটি হাই স্কুলকে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। ‌মোট ২০ কো‌টি ২৬ লক্ষ টাকা বরাদ্দ করা হ‌য়ে‌ছে। এই অনুদানের মূল উদ্দেশ্য হল স্কুলে ছাত্রছাত্রীদের পাঠাভ্যাস বাড়ানো এবং আধুনিক মানের বইয়ের সংগ্রহ তৈরি করা।

লাইব্রেরিতে কী কী বই রাখা হবে, তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচটি নির্দিষ্ট বইয়ের সেট তৈরি করা হয়েছে।

এই পাঁচটি সেটে বাংলা ও ইংরেজি ভাষায় বিভিন্ন ধরনের সাহিত্য, ইতিহাস, সমাজ, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক বই অন্তর্ভুক্ত রয়েছে। স্কুলগু‌লি‌কে রা‌জ্যের নি‌র্দেশ, ৫১৫টি বই স্কুলকে কিনে রাখতে হবে লাইব্রেরিতে।

৫১৫টি বইয়ের মধ্যে ১৯টি বই মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'উপলব্ধি থেকে ক্রোকোডাইল আইল্যান্ড, পল্লবী থেকে পথের সাথী, মা' থেকে 'কথাঞ্জলী', স্কুলের গ্রন্থাগারে রাখতে হবে মুখ্যমন্ত্রীর বই। আইনস্টাইন, বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দের সঙ্গে গ্রন্থাগারে মুখ্যমন্ত্রীরও বই। স্কুলে স্কুলে গ্রন্থাগারের জন্য রাজ্য সরকারের অনুদানের পরেই স্কুলে স্কুলে পৌঁছে গেল সরকারের বুক লিস্ট।