পুবের কলম ওয়েবডেস্ক: এক দশক আগে ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক করতে যাচ্ছে মিশর ও তুরস্ক। মিশরের বিদেশমন্ত্রী সামেহ শুকরি বলেছেন, রাষ্ট্রদূত পর্যায়ে সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে তুরস্কের সঙ্গে ‘উপযুক্ত সময়ে’ আলোচনা হবে। প্রায় ১০ বছর পর কায়রো সফর করছেন তুরস্কের বিদেশমন্ত্রী মেভলুত কাভুসোগলু। মিশরের বিদেশমন্ত্রীর সঙ্গে শনিবার বৈঠক করেন তিনি। এরপর যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের শীর্ষ কূটনীতিকরা।
এ সময় তুরস্কের বিদেশমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ‘মিশরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যত তাড়াতাড়ি সম্ভব জোরদার করবে তুরস্ক।’ তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত। আমরা মিশরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য দৃঢ় পদক্ষেপ নিচ্ছি। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব যাতে ভবিষ্যতে আমাদের সম্পর্ক ছিন্ন না হয়।’ অন্যদিকে, মিশরের বিদেশমন্ত্রী সামেহ শুকরি বলেন, ‘রাষ্ট্রদূতদের পুনঃস্থাপনের বিষয়ে আমরা উপযুক্ত সময়ে আলোচনায় বসব। এটা আসলে নির্ভর করছে একটি ইতিবাচক আলোচনার ওপর।’ ইতিবাচক বৈঠকের পর তুর্কি বিদেশমন্ত্রী জানান, ভবিষ্যতে দুই দেশের প্রেসিডেন্টের সাক্ষাতের বিষয়টি নিয়েও আলোচনা হবে। উল্লেখ্য, ২০১৩ সালে আঙ্কারার মিত্র মুহম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে তুরস্ক ও মিশরের সম্পর্কে ফাটল ধরে। পরের বছর মিশরের তৎকালীন সেনাপ্রধান আল-সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত মাসে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের পর সংহতি দেখানোর জন্য শুকরি তুরস্ক সফর করেছিলেন।সম্পর্ক উন্নয়নের পথে মিশর-তুরস্ক, এরদোগান-সিসি বৈঠকের সম্ভাবনা
ইমামা খাতুন
প্রকাশিত:
১৯ মার্চ ২০২৩, ১২:২২
আরও খবর
মার্কিন হামলার হুমকি, ইরান সরকারের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের
গাজার দুর্ভোগের জবাব দেওয়া হবে, নেতানিয়াহু পার পাবে না: এরদোয়ান
মধ্যপ্রাচ্যে নতুন কোনও সাইকস-পাইকট চুক্তি নয়: এরদোগান
ইসরাইল-ইরান যুদ্ধ! ফোনে উদ্বেগ প্রকাশ এরদোগান
আন্তর্জাতিক পরিবার ফোরাম : পরিবার কাঠামোকে রক্ষা করার আহ্বান আহ্বান এরদোগানের
আন্তর্জাতিক পরিবার ফোরাম : পরিবার কাঠামোকে রক্ষা করার আহ্বান আহ্বান এরদোগানের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ