পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানে চলমান বিক্ষোভ ঘিরে কড়া ভাষায় আক্রমণ শানালেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তাঁর অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতেই একাংশ বিক্ষোভকারী দেশে সহিংসতা ও ভাঙচুর চালাচ্ছে। বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ আখ্যা দিয়ে খামেনি বলেন, এসব কার্যকলাপের উদ্দেশ্য ইসলামিক প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করা।
আরও পড়ুন:
আরও পড়ুন:
অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ টানা ১৩ দিন ধরে চলছে এবং সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় আন্দোলনে রূপ নিয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এ পর্যন্ত অন্তত ৫০ জনের বেশি নিহত ও দুই হাজারেরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে এখনও ইন্টারনেট বন্ধ রয়েছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।