পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ইনিউমারেশন পর্ব শেষ হতেই রাজ্যের ভোটকেন্দ্রগুলিতে বাদ পড়া ভোটারদের তালিকা টাঙানোর কাজ শুরু হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তবে তার আগেই প্রতিটি বুথে ৫৮ লক্ষেরও বেশি বাদ পড়া ভোটারের নাম প্রকাশ্যে ঝুলবে। মৃত, স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটার মিলিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ৫৮,০৮,২০২।
আরও পড়ুন:
আরও পড়ুন:
কমিশনের দাবি, খসড়া তালিকার আগে নথি জমা পড়লে সংশ্লিষ্ট ভোটারদের শুনানির সম্মুখীন হতে হবে না। যেসব বুথে ডিজিটাইজেশন সম্পূর্ণ হয়েছে, সেসব স্থানে তালিকা টাঙানো শুরু হয়ে গেছে। শুনানিকেন্দ্র শুধু ডিএম অফিসে হওয়ায় জায়গার সমস্যা তৈরি হওয়ায় কয়েকটি জেলা বিকল্প ব্যবস্থার আবেদন জানিয়েছে।