মোল্লা জসিমউদ্দিনঃ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ 'একশো দিনের কাজ' বিষয়ক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল। একশো দিনের কাজে দুর্নীতি, আর তাতে বাংলার চার জেলা থেকে ২ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। কেন্দ্র কেন মনরেগা প্রকল্প (একশো দিনের কাজ) বন্ধ রেখেছে? কলকাতা হাইকোর্টের এই প্রশ্নের উত্তরে জানাল কেন্দ্র। তিন সপ্তাহ অর্থাৎ ১৫ মে-র মধ্যে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।'আর্থিক তছরুপ বা দুর্নীতির অভিযোগ থাকলেও কোনও প্রকল্প অনন্তকাল আটকে রাখা যায় না।' ১০০ দিনের প্রকল্প সংক্রান্ত মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগে শুভেন্দু অধিকারীর মামলায় এই মন্তব্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
একশো দিনের কাজের (মনরেগা) প্রকল্পে দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে,'রাজ্যের চার জেলা-পূর্ব বর্ধমান, হুগলি, মালদা এবং দার্জিলিং (জিটিএ)-তে প্রকল্পের অর্থ বন্টনে ব্যাপক দুর্নীতি ধরা পড়েছে। ইতিমধ্যেই ওই চার জেলা থেকে মোট ২ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে'। এই দুর্নীতির বিষয়টি নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে টানাপোড়েন বহুদিনের। রাজ্যের অভিযোগ, 'দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের অর্থ আটকে রেখেছে কেন্দ্র'। অন্যদিকে, কেন্দ্র জানাচ্ছে-'দুর্নীতির প্রমাণ মিলেছে বলেই ২০২২ সাল থেকে অর্থ দেওয়া বন্ধ রয়েছে'। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করেছে। নির্দেশ অনুযায়ী, আগামী ১৫ মে-র মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতে জানান,'হাইকোর্ট নিযুক্ত চার সদস্যের কমিটি বিভিন্ন সময়ে রাজ্যের চারটি জেলা পরিদর্শন করে প্রকল্পের অর্থ বন্টনে দুর্নীতির প্রমাণ পায়'। মোট ৫ কোটি ৩৭ লক্ষ টাকার অনিয়ম চিহ্নিত হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে ২.২০ কোটি টাকা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। প্রধান বিচারপতির স্পষ্ট মন্তব্য, "যদি দুর্নীতি হয়ে থাকে, তবে কেন্দ্র পদক্ষেপ নিতে পারে। কেউ কেন্দ্রকে আটকে রাখতে পারে না।" সেইসঙ্গে প্রকৃত প্রাপকদের হাতে দ্রুত টাকা পৌঁছে দেওয়ার নির্দেশও দিয়েছেন রাজ্যের উচ্চ আদালত।রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, "কেন্দ্রের সরকার উদ্ধত। তারা কোনও প্রস্তাব গ্রহণ করছে না। অনেক স্কিমে দীর্ঘদিন ধরে টাকা আসেনি।" মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "রাজ্য-কেন্দ্রের এই দ্বন্দ্বে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ।"কেন্দ্র জানিয়েছে , '১২ কোটি টাকা ইতিমধ্যেই রাজ্যকে দেওয়া হয়েছে। রাজ্য দুর্নীতির টাকা উদ্ধার করেছে, কিন্তু তা ফেরত দেয়নি।" আদালত প্রশ্ন তোলে, "এই উদ্ধার হওয়া অর্থ কি কেন্দ্রে ফেরত পাঠানো হয়েছে, না কি প্রকল্পের মাধ্যমে প্রাপকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে?"উত্তরে কেন্দ্রীয় আধিকারিকরা জানান, "আমরা যা করতে বলবে, সেটাই করব। সরাসরি মানুষের অ্যাকাউন্টে দিতে পারব না।"আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ১৫ মে। তার আগে কেন্দ্রকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। পাশাপাশি রাজ্যকেও ব্যাখ্যা করতে বলা হয়েছে, কেন জব কার্ডধারীদের বেকার ভাতা দেওয়া হবে না?একশো দিনের কাজে টাকা বন্ধ কেন, হাইকোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র
আবুল খায়ের
প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫, ১৬:০২
আরও খবর
১০ লক্ষ বাংলার ভোটারের নাম ইতোমধ্যেই মুছে ফেলা হয়ে থাকতে পারে, একটি সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত পশ্চিমবঙ্গের পাঁচ আইপিএস কর্মকর্তার বদলি স্থগিত করল নির্বাচন কমিশন
‘ঘরের মেয়ে মমতা’ স্লোগানে জোর, বাড়ি বাড়ি প্রচারে ঝাঁপ তৃণমূলের
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: তৃণমূলের প্রার্থী তালিকায় বড় পরিবর্তন, নতুন কৌশলের ইঙ্গিত
প্রার্থী ঘোষণা হতেই পদ্ম শিবিরে বিদ্রোহ, দল ছাড়ার হুঁশিয়ারি একাধিক নেতার
প্রার্থী ঘোষণা হতেই পদ্ম শিবিরে বিদ্রোহ, দল ছাড়ার হুঁশিয়ারি একাধিক নেতার
ভবানীপুরে পদ্মের প্রার্থী শুভেন্দু, 'যতই করো সেটিং, হবে না লোডশেডিং' খোঁচা প্রতীকউরের
ভবানীপুরে পদ্মের প্রার্থী শুভেন্দু, 'যতই করো সেটিং, হবে না লোডশেডিং' খোঁচা প্রতীকউরের
প্রার্থী ঘোষণার পরেই সিপিএমের গোষ্ঠীকোন্দল কালীগঞ্জে, দলীয় কার্যালয়ে ভাঙচুর
প্রার্থী ঘোষণার পরেই সিপিএমের গোষ্ঠীকোন্দল কালীগঞ্জে, দলীয় কার্যালয়ে ভাঙচুর
বিধানসভা নির্বাচন: রাজ্যে একযোগে ১২ জন পুলিশ সুপার বদল
বিধানসভা নির্বাচন: রাজ্যে একযোগে ১২ জন পুলিশ সুপার বদল
রাজ্যে কালবৈশাখীর ভ্রুকুটি: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা
রাজ্যে কালবৈশাখীর ভ্রুকুটি: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা
নির্বাচন ঘোষণার রাতেই রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন
নির্বাচন ঘোষণার রাতেই রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন
সর্বাধিক পাঠিত
ভাঙড়ে নতুন সমীকরণ? তৃণমূল ছেড়ে আইএসএফে যেতে পারেন আরাবুল ইসলাম
রাজ্যসভার ১১ আসনে লড়াই: নজর বিহার, ওডিশা ও হরিয়ানায়
ভোটের আগে বড় চমক সিপিআই (এম এল)-এর, বঙ্গে ১০ আসনে লড়বে লিবারেশন
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে মমতা
নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের
নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের
সপ্তাহের শুরুতেই স্বস্তির নিঃশ্বাস: ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি
সপ্তাহের শুরুতেই স্বস্তির নিঃশ্বাস: ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি
নির্বাচনের আগে অফিসারদের অপসারণ প্রমাণ করে যে গেরুয়া শিবির বাংলা-বিরোধী, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচনের আগে অফিসারদের অপসারণ প্রমাণ করে যে গেরুয়া শিবির বাংলা-বিরোধী, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
মার্কিন পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতা ভারতের ব্রিকস সভাপতিত্বকে দুর্বল করে তুলবে : কংগ্রেস
মার্কিন পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতা ভারতের ব্রিকস সভাপতিত্বকে দুর্বল করে তুলবে : কংগ্রেস
হরমুজ পেরিয়ে ভারতে পৌঁছল এলপিজি বোঝাই জাহাজ, স্বস্তি বাড়ল জ্বালানি সরবরাহে