পুবের কলম, ওয়েবডেস্ক:  ঘুর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাব পড়ল এ রাজ্যে। মঙ্গলবার রাত থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধবারও সেই বৃষ্টি অব্যাহত আছে।

মিগজাউমের প্রভাবে বৃষ্টিমুখর কলকাতার রাজপথ ছবি --খালিদুর রহিম

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজও সারাদিন বৃষ্টি চলবে। আগামীকাল থেকে আবহাওয়ার ধীরে পরিবর্তন হবে।

  বৃষ্টির হাত ধরেই বঙ্গে শীতের আনাগোনা শুরু হবে।

মিগজাউমের প্রভাবে বৃষ্টিমুখর কলকাতার রাজপথ ছবি-খালিদুর রহিম

উত্তরবঙ্গের মালদা , দক্ষিণ দিনাজপুরেও এই দুই জেলায় চলেছে বৃষ্টি।

মিগজাউমের প্রভাবে বৃষ্টিমুখর কলকাতার রাজপথ ছবি-খালিদুর রহিম

মিগজাউমের পরোক্ষ প্রভাব পড়েছে বাংলার দুই বঙ্গে। তার জেরেই চলছে বৃষ্টি।

মিগজাউমের প্রভাবে বৃষ্টিমুখর কলকাতার রাজপথ ছবি-খালিদুর রহিম

এদিকে মিগজাউমের প্রভাবে এখন স্বাভাবিক অবস্থায় ফেরেনি চেন্নাই।

চলছে ত্রাণ দেওয়ার কাজ। এখনও বন্ধ রাখা রয়েছে স্কুল-কলেজগুলি। শহর এখনও জলবন্দি।

মিগজাউমের প্রভাবে বৃষ্টিমুখর কলকাতার রাজপথ ছবি-সন্দীপ সাহা

৬ ও ৭ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া,হুগলি,বাঁকুড়া,নদিয়া,পূর্ব বর্ধমানে। তবে শুক্রবারের পর থেকে আকাশ পরিষ্কার হওয়ায় সম্ভবনা।

চ্ছবি

মিগজাউমের প্রভাবে বৃষ্টিমুখর কলকাতার রাজপথ ছবি-( সন্দীপ সাহা)

উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা থাকছে।