১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেফতারের পর হাইকোর্টে যাওয়ার চ্যালেঞ্জ আরসিবির মার্কেটিং হেডের

পদত্যাগ কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার সচিব ও কোষাধ্যক্ষর

পুবের কলম ওয়েবডেস্ক: রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেলিব্রেশন অনুষ্ঠানে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু ও ৫০ জনের আহত হওয়ার ঘটনায় গ্রেফতার করা হলো বিরাট কোহলিদের ফ্রাঞ্চাইজি আরসিবির মার্কেটিং হেড নিখিল সোসালেকে।

বেঙ্গালুরুর ক্ম্পেগোরা বিমানবন্দর থেকে আরসিবির মার্কেটিং হেডকে গ্রেফতার করা হয় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নির্দেশে। যা নিয়ে বেশ বিপাকে পড়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমবার আইপিএল ট্রফি জয়, আর প্রথমবারেই তাদের মুখোমুখি হতে হচ্ছে এমন আইনি ঝামেলার।

আরও পড়ুন: হাইকোর্টে আরসিবি

নিখিল সোসালে জানিয়েছেন তাকে গ্রেফতারের এই পদ্ধতিটি একেবারেই বেআইনি। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে চ্যালেঞ্জ জানাবেন বলেও জানিয়েছেন। তিনি জানিয়েছেন, যে সংশ্লিষ্ট পুলিশ অফিসার এই ঘটনার বিরুদ্ধে এফআইআর করেছিলেন তাকেই সরিয়ে দেওয়া হল।

আরও পড়ুন: চিন্নাস্বামী স্টেডিয়াম: মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির

তাহলে সোসালে কিভাবে গ্রেপ্তার হলেন সেই প্রশ্ন তুলেছেন তিনি নিজেই। তার কথায় এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং গোটা ফ্রাইঞ্চাইজিকে অসম্মান করার একটা প্রচেষ্টা।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে আরসিবি-র সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১১! আহত বহু

নিখিল সোসালে এও জানিয়েছেন পুরো ঘটনাটি থেকে নজর ঘুরিয়ে দেবার জন্যই নাকি তাকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে আবার কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব এ শংকর ও কোষাধ্যক্ষ ই জয়রাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার নিজেদের পদ থেকে পদত্যাগ করেছেন।

উল্লেখ্য আরসিবি, কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা, এবং যে ম্যানেজমেন্ট সংস্থাটি এই সেলিব্রেশানের দায়িত্ব ছিল সেই গ্রুপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্রেফতারের পর হাইকোর্টে যাওয়ার চ্যালেঞ্জ আরসিবির মার্কেটিং হেডের

আপডেট : ৭ জুন ২০২৫, শনিবার