পুবের কলম, ওয়েবডেস্ক: উন্নাও ধর্ষণের মূল অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট। সেই ঘটনায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আজ বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বেটি বাঁচাও-এর বাস্তব চিত্র এটাই। যখন দোষী সাব্যস্ত ধর্ষকরা ঘুরে বেড়ায় এবং মন্ত্রীরা উপহাস করেন, তখন বুঝতে হবে, প্রতিটি কন্যা, প্রতিটি নারী এবং ন্যায়বিচার খোঁজা প্রত্যেক পরিবার ব্যর্থ।
" অভিষেক আরও লিখেছেন, "আজ বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বেটি বাঁচাও’-এর বাস্তব চিত্র এটাই। যখন দোষী সাব্যস্ত ধর্ষকরা ঘুরে বেড়ায় এবং বিজেপির মিত্র উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভার ধর্ষণের শিকার হওয়া নারীকে নিয়ে উপহাস করেছেন।"আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০১৭ সালের ৪ জুনে গণ-ধর্ষিতা হন উন্নাওয়ের কিশোরী। মূল অভিযুক্ত ছিলেন তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। আইনি কোনও পদক্ষেপ না নেওয়ায় ২০১৮ সালের ৮ এপ্রিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসেন নির্যাতিতা ও তাঁর পরিবার। সেখানেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন নির্যাতিতা। এই ঘটনার পর উলটে নির্যাতিতার বাবাকেই গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় নির্যাতিতার বাবার।