উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ বৈশাখ মাস শেষ হতে চলল।আর সামনেই আসছে বর্ষাকাল কিন্তু সুন্দরবনে এখনো বেহাল অবস্থায় রয়েছে একাধিক নদী বাঁধ।আর সেই নদীবাঁধগুলি দ্রুত সংস্কারের এবার দাবি তুলেছেন স্থানীয়রা। ১৫ বছরের তৃনমূল সরকারের পতনের পরে রাজ্যে বিজেপির নতুন সরকার গঠিত হয়েছে।আর এখন সুন্দরবনের মানুষ চান দ্রুত নদীবাঁধ সংস্কারে হাত দিক নতুন সরকার।
আরও পড়ুন:
গোসাবা, কুলতলি, সাগর, কাকদ্বীপ,নামখানা, পাথরপ্রতিমা, রায়দিঘি সহ একাধিক জায়গায় বিগত বছর গুলিতে সেভাবে সংস্কার হয়নি নদী বাঁধের। ফলে সবসময় আতঙ্কে থাকেন স্থানীয়রা। অধিকাংশ সময় দেখা যেত স্থানীয় বাসিন্দারা নিজেরাই নদীবাঁধ মেরামত করে নেন।বারবার এই ছবি উঠে আসতো সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে।নদীবাঁধ সারানোর জন্য স্থানীয়রা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন।
সুন্দরবনবাসীদের দাবি একটাই, কংক্রিটের নদীবাঁধ তৈরি করে দেওয়া হোক।এই নদী বাঁধ সংস্কারের জন্য বারবার বলা হলেও কোনওসময় কর্ণপাত করেনি কেউ। তবে এবার আশার আলো দেখছেন স্থানীয়রা। গোসাবার বাসিন্দারা বলেন, নদী বাঁধ সংস্কার করা হলে পুকুরে মাছ চাষ করা, পানের বরজ থেকে শুরু করে অনেকরকম সবজি চাষ করতে পারা যায়।আয়লার ক্ষতিগ্রস্থ নদী বাঁধ গুলো দীর্ঘ ১৭ বছরে ও পাকাপোক্ত ভাবে হলো না। তাই নতুন সরকার এই বিষয়টি দেখলে সুন্দরবনবাসীদের খুবই উপকার হয় বলে জানিয়েছেন তাঁরা।