পুবের কলম ওয়েবডেস্ক: রহস্যময় আলোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো যোগী রাজ্যে। সোমবার উত্তরপ্রদেশের সোমবার সন্ধ্যায় লখনউয়ের আকাশে আলোর একটি অদ্ভুত রেখাপথ দেখা যাওয়ার পরে বাসিন্দারা স্বভাবতই হতবাক হয়ে পড়েছিলেন।

আলোর বিন্দু গুলি একটি সরলরেখায় ছিল। স্থানীয় বাসিন্দাদের অনেকেই নিজেদের মোবাইল ফোনে সেই ছবি এবং ভিডিও তোলেন যা পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

অনেকে বলেন এগুলো আসলে অজানা উড়ন্ত বস্তু বা ইউএফও।

সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ দেখতে পাওয়া যায় এই আলোর বিন্দুগুলিকে।

https://twitter.com/versatileastute/status/1569430076017754113?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1569430076017754113%7Ctwgr%5E861d4cd96a7694caf2712ffce67ba15db89e8163%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fenglish%2Findiaenglish-epaper-india%2Fmysteriouslightsinskyleavesresidentsinlucknowstumpedpeoplesharepicsvideoswatch-newsid-n422163834%3Fs%3Dauu%3D0x8ef996bd7a01998fss%3Dwsp

জল্পনা চরমে ওঠে অনেকে আবারও এমন বলেন দুর্ভাগ্যবশত, এটি বহির্জাগতিক কিছুই নয়। তবে এটি মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংক-৫১ স্যাটেলাইট ট্রেনের একটি হতে পারে। ৪সেপ্টেম্বর, ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স তার স্টারলিংক ইন্টারনেট স্যাটেলাইটের আরেকটি বড় ব্যাচকে মহাকাশে পাঠিয়েছে।