পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী। যার পরিণতি হবে ভয়ঙ্কর।
আরও পড়ুন:
রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তবে তাতে পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ হবে। রাশিয়া জানায়, তাদের বাহিনী বুধবার ইউক্রেনের খেরসন শহরের দখল নিয়েছে।
তবে ইউক্রেন এ দাবি অস্বীকার করে বলেছে, শহরটি এখনও তাদের নিয়ন্ত্রণে।আরও পড়ুন:
যুদ্ধ চলাকালে গত এক সপ্তাহে কয়েক লাখ ইউক্রেনীয় দেশ ছেড়েছেন। রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যহত রেখেছে। এতে প্রাণ যাচ্ছে বহু বেসামরিক মানুষের।
আরও পড়ুন:
এ পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে অবস্থান করছে রুশ পদাতিক বাহিনীর এক বিশাল বহর। নেমেছে প্যারাশুটাররা। খারকিভে চলেছে গোলাবর্ষণ।
আরও পড়ুন:
দেশের এই অবস্থায় আজ বৈঠকে বসার আগে রাশিয়ার কাছে যুদ্ধ বন্ধ করার আর্জি জানান ইউক্রেন প্রেসিডেন্ট।
আরও পড়ুন: