পুবের কলম ওয়েবডেস্ক : একবছর আগে সবাইকে কাঁদিয়েপৃথিবী ছেড়ে চলে গিয়েছেন অষ্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। মাঠে তাঁর স্পিন জাদু সবার স্মৃতিতে থেকে যাবে। শনিবার ওয়ার্নের প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট করেছেন আর এক কিংবন্তি শচীন তেন্ডুলকর। তৎকালীন সময়ে মাঠে শচীন-ওয়ার্নের লড়াই ছিল ক্রিকেটের অন্যতম আলোচ্য বিষয়।
আরও পড়ুন:
শনিবার মাস্টার ব্লাস্টার ট্যুইট করেছেন, ‘মাঠে আমরা বেশ কয়েকটি স্মরণীয় ম্যাচ খেলেছি। কিছু সুন্দর সময় কাটিয়েছি। একজন মহান ক্রিকেটার হিসেবেই যে তোমার অভাব অনুভব করছি তা নয়, একজন ভালো বন্ধু হিসেবেও আমি তোমাকে সবসময় মিস করি। আমি নিশ্চিত, তোমার বুদ্ধি ও রসবোধ দিয়ে তুমি স্বর্গকে আরও আকর্ষণীয় করে গড়ে তুলবে।