পুবের কলম,ওয়েবডেস্ক: ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের জন্মদিন আজ (saddam hussein birthday)। ১৯৩৭ সালের ২৮ এপ্রিল (আজকের দিনে) পূর্ব বাগদাদের তিকরিতে জন্মগ্রহণ করেন। আজ তাঁর ৮৮তম জন্মবার্ষিকী। সাদ্দাম হুসেন! পুরা নাম সাদ্দাম হুসেন আবু আল মাজিদ আল তিকরিতি। দুই দশকের বেশি সময় ধরে কঠোর হাতে ইরাক শাসন করেছেন তিনি। ১৯৭৯ সালের ১৬ জুলাই থেকে ২০০৩ সালের ৯ এপ্রিল পর্যন্ত ছিলেন ইরাকের রাষ্ট্রপতি।২০০৩ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইরাকে ব্যাপক গণ বিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে সামরিক অভিযান চালায়।
আরও পড়ুন:
৯ এপ্রিল মার্কিন বাহিনী বাগদাদ দখল করে নিলে সাদ্দাম ক্ষমতাচ্যুত হন। একই বছরের ১৩ ডিসেম্বর তাঁকে তাঁর জন্ম স্থান তিকরিত থেকে মার্কিন বাহিনী আটক করে। ২০০৫ সালের ১৯ অক্টোবর ইরাকের উচ্চ আদালতে দুজাইল গ্রামের হত্যাকাণ্ড মামলায় সাদ্দাম হোসেনের আনুষ্ঠানিক বিচার শুরু হয়।৬৯ বছর বয়সী ইরাকের (saddam hussein birthday )সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ওই বিচারে দোষী সাব্যস্ত করে। পরে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর তার ফাঁসি কার্যকর করা হয়।
আরও পড়ুন:
‘অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি’-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী
আরও পড়ুন:
পাশ্চাত্য এবং অনেক ইরাকির চোখে তিনি নিষ্ঠুর একনায়ক আর ভয়ংকর মানবাধিকার লঙ্ঘণকারী রাষ্ট্রনায়ক। যদিও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো আজও প্রমাণিত হয়নি। প্রহসনের বিচারে সাদ্দামের ফাঁসি তাই ইতিহাসের এক নির্মম ট্রাজেডি (saddam hussein birthday)।
আরও পড়ুন: