আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতে এবারও গেরুয়া ঝড়ের ইঙ্গিত। হিমাচলে হাত আর পদ্মে চলছে সমানে সমানে লড়াই।
আরও পড়ুন:
প্রায় তিনঘন্টার কাছাকাছি গণনার পর।দেখা যাচ্ছে।গুজরাতে ১৫৮ টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেসের ১৬ টি এবং আপ মাত্র ৬ টি আসনে এগিয়ে।
আরও পড়ুন:
তুল্যমুল্য লড়াই চলছে হিমাচলেও। ৬৮ আসন বিশিষ্ট এই বিধানসভায় ৩৮ টি আসনে এগিয়ে কংগ্রেস। ৩২ টি আসনে লিড রয়েছে বিজেপির।
আরও পড়ুন:
প্রাথমিক ট্রেন্ড থেকেই বোঝা যাচ্ছে গুজরাতে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে পদ্ম শিবিরের ফলাফল। উল্লেখ্য বিগত ২৭ বছর ধরে গুজরাতে টানা ক্ষমতায় থেকেছ বিজেপি।
১৯৯৫ সাল থেকেই গুজরাতে টানা ক্ষমতায় রয়েছে বিজেপি। ২০২২ বিধানসভা নির্বাচনেও তার কোন পরিবর্তনের সম্ভাবনা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না।আরও পড়ুন:
মোদি ম্যাজিক এখনও অব্যাহত গুজরাতে।পরিসংখ্যান বলছে গত একবছরে মোদি গুজরাতে পা রেখেছেন ১২ বার। আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এসেছেন ২০ বার। তাতেও কিন্তু কোন প্রভাব পড়লো না গুজরাতের ফলে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটাই মোদি ম্যাজিক।