পুবের কলম, ওয়েবডেস্ক: অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র তৈরি করছে রাশিয়া। এই ক্ষেপনাস্ত্র সফলভাবে তৈরি হলে স্যাটেলাইট ধ্বংস করার মত ক্ষমতা রাখবে রাশিয়া। অত্যাধুনিক পরমাণু অস্ত্র তৈরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, পুতিনের দেশ পারমাণবিক মহাকাশ অস্ত্র তৈরির চেষ্টা করছে। যা বিস্ফোরিত ব্যাপকএ ক্ষয়ক্ষতি দেখবে বিশ্ব।
মূলত স্যাটেলাইট গুলিকে ধ্বংস করতে সক্ষম হবে অত্যাধুনিক রুশ ক্ষেপনাস্ত্রটি। এমনকি বাণিজ্যিক ও সরকারী স্যাটেলাইটগুলির একটি বিশাল অংশকে পঙ্গু করে দিতে পারে।আরও পড়ুন:
মার্কিন গোয়েন্দা দফতর জানিয়েছে, এই সমস্ত স্যাটেলাইটগুলি বিশ্বে সেল ফোনে ও ইন্টারনেট পরিষেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রুশ পারমাণবিক ক্ষেপনাস্ত্র বিস্ফোরিত হলে গোটা বিশ্বে ব্যাপক প্রভাব পড়বে। অকেজো হয়ে যাবে ফোন ও ইন্টারনেটের মত পরিষেবাগুলি।
এদিকে, বাইডেন সরকারের কর্মকর্তারা বলেছেন, ক্ষেপনাস্ত্রটি তৈরির প্রক্রিয়া এখনও চলছে। এখনও কক্ষপথে যায়নি। মার্কিন প্রশাসন উদ্বেগ প্রকাশ করে বলেছেন, "যদি এটি সফলভাবে তৈরি হয় এবং ব্যবহার করা হয়। তাহলে এটি পারমাণবিক অস্ত্রের ইতিহাসে একটি বিপজ্জনক। এই ক্ষেপনাস্ত্রের ফলে দৈনন্দিন জীবনে চরমভাবে আঘাত হানতে পারে। যার পূর্বাভাস দেওয়াও কঠিন।"