পুবের কলম ওয়েবডেস্কঃইজরাইল এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে সংঘটিত হল তেল চুক্তি। গোপনে সংঘটিত এই তেল চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজেদের ভূখন্ডে মিছিল করেন প্যালেস্তানীয় জনগণ।

বিভিন্ন পরিবেশ রক্ষাকারী সংগঠনও এই চুক্তির তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদসংস্থা রাশিয়া টুডে এই কথা জানিয়েছে।

ইজরাইল ও সংযুক্ত আরব আমীরশাহীর  মধ্যে সই হওয়া চুক্তি অনুসারে- অধিকৃত  প্যালেস্তাইন  ভূখণ্ডের এইলাত সমুদ্র বন্দরকে সংযুক্ত আরব আমিরশাহীর  তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিণত করা হবে এবং এখান থেকে পশ্চিমা দেশগুলোর বাজারে যাবে আমিরশাহীর  তেল। কিন্তু পরিবেশ বিশেষজ্ঞরা  বলছেন- এতে ওই এলাকার পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।