আসিফ রেজা আনসারী: দেড় মাসের বেশি সময় ধরে চলছে ফিলিস্তিনে ইসরাইলের যুদ্ধ। আমেরিকার মদদে ইসরাইলের এই বর্বর আক্রমণ চলছে। তাতে মারা যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক। এমনই অভিযোগ করে, ঘটনায় প্রতিবাদ মিছিল দেখল কলকাতা।
আরও পড়ুন:
বৃহস্পতিবার সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর ডাকে গাজা ও ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতার প্রতিবাদে মিছিল হয়। এ দিনের মিছিল পার্ক স্টিট ও এজেসি বোস রোডের সংযোগস্থল মল্লিকবাজার মোড় থেকে মৌলালী পর্যন্ত পরিক্রমা করে। সংগঠনের নেতৃত্ব ছাড়াও বহু ছাত্র-ছাত্রী মিছিলে পা মেলান।
আরও পড়ুন:
মিছিলের প্রথম সারিতেই ছিলেন প্রতীকউর রহমান, দীপ্সিতা ধররা।
তারা গাজায় নরহত্যার নিন্দা জানান। গাজা তথা ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের লড়াইকে সমর্থনের কথাও জানান এসএফআই নেতারা। এসএফআইয়ের বক্তব্য, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী মানুষের উপর বোমা-গুলি চালাচ্ছে ইসরাইল। আর তার ফলে মারা যাচ্ছে অসংখ্য নিরীহ মানুষ। এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে।