আবদুল ওদুদঃ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসেস (এক্সিকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাকিল আহমেদ। তিনি ১৯৯২ ব্যাচের একজন দক্ষ অফিসার। মুসলিম অফিসার হিসাবে তিনিই প্রথম এই পদে এলেন। বর্তমানে তিনি সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের বিশেষ সচিব হিসেবে নিযুক্ত রয়েছেন। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। জনাব সাকিল আহমেদ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের দায়িত্ব সামলেছেন। সেখানেও তিনি তাঁর কাজের জন্য প্রশংসা পেয়েছিলেন।
পূর্ব বর্ধমানের কালনা-১ ব্লকে তিনি ১৯৯৫-২০০০ সাল পর্যন্ত মানুষের কল্যাণের জন্য উন্নয়নমূলক কাজের নজির গড়েছিলেন।আরও পড়ুন:
উত্তর দিনাজপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি জেলা পরিকল্পনা কর্মকর্তার মতো বিভিন্ন ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেন। প্রকল্প কর্মকর্তা, রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা, উন্নয়ন প্রকল্প, জেলা পরিষদের সচিব-সহ আরও নানান পদে থেকে তিনি কাজ করেছেন।
আরও পড়ুন:
২০০৩ সালে অক্টোরর পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের জেনারেল ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন। তার স্বাভাবিক দায়িত্বের পাশাপাশি, তিনি কর্পোরেশনের উন্নয়নমূলক এবং একটি জরিপ পরিচালনা করেন। পরে তিনি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকে সুগম করেছিলেন।
আরও পড়ুন:
তিনি ২০০৭ সালে ক্যানিংয়ের মহকুমা শাসক হিসাবে দায়িত্ব পালন করেন।
তাঁর আমলে ওই এলাকায় বার্ড-ফ্লু মহামারি দেখা দেয়। কিন্তু খুব দক্ষতার সঙ্গে সেই সমস্যার মোকাবিলা করেন। এরপর শাকিল আহমেদ ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে ডেপুটেশনে নিযুক্ত হন। তার শাসনামলে তিনি স্বল্প সময়ের জন্য সচিব ও কিউরেটর পদের দায়িত্বেও ছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।আরও পড়ুন:
এ ছাড়াও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সেমিনারের আয়োজন করেন যাতে শীর্ষ পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এর মধ্যে রয়েছে কলকাতা সাহিত্যসভা অক্সফোর্ড সাহিত্য উৎসব ইত্যাদি।
এ ছাড়াও তিনি মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী সেক্রেটারি অফ স্টেট, ইউএসএ মিসেস হিলারি ক্লিনটন থাইল্যান্ডের রাজকুমারী প্রভৃতি সহ বিভিন্ন আন্তর্জাতিক রাষ্ট্রপ্রধান এবং শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। তাঁর মেয়াদে রাজ্যপাল বিভিন্ন রাজ্যের মন্ত্রী, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সফরসঙ্গী ছিলেন।আরও পড়ুন:
শাকিল আহমেদকে অল্প সময়ের জন্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভালপমেন্ট কর্পোরেশনের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ২০১৫-এর মে মাসে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের যুগ্মসচিব পদে বদলি করা হয়। তাকে বিশেষ সচিব পদে উন্নীত করা হয়। ২০১৯ এবং এখনও দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করে চলেছেন। তিনি সর্বদা সাধারণ মানুষকে সাহায্য করার চেষ্টা করেন।
আরও পড়ুন: