আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একটি পার্কিং গ্যারেজে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের সতর্ক করে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে। ক্যাম্পাসের উত্তর উপকণ্ঠে কুলব্রেথ রোডে গুলি চালানোর ঘটনা ঘটেছে।
পড়ুয়াদের সতর্ক করে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় । সোমবারের সমস্ত ক্লাস ও পরীক্ষা বাতিল করা হয়েছে। পুলিশ বিভাগ অনলাইনে একটি বিজ্ঞপ্তি পোস্ট করেছে যে রাজ্য পুলিশ সহ একাধিক পুলিশ সংস্থা একজন সন্দেহভাজন ব্যক্তিকে অনুসন্ধান করছে। উদ্বিগ্ন অভিভাবকরা ইতিমধ্যেই ক্যাম্পাসে ভিড় জমিয়েছেন।আরও পড়ুন: