০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেপরোয়া গতি বলি ৭, ব্যাঙ্গালুরুতে দুর্ঘটনায় মৃত তামিলনাড়ুর ডিএমকে বিধায়কের ছেলে ও পুত্রবধূ

পুবের কলম, ওয়েবডেস্কঃ বেপরোয়া গতির বলি সাত। এর মধ্যে একজন তামিলনাড়ুর এক বিধায়কের ছেলে বলে পুলিশ সূত্রে খবর। মৃতদের মধ্যে তিনজন মহিলা ছিলেন বলে জানা গিয়েছে। সোমবার রাত আড়াইটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে ব্যাঙ্গালুরুর কোরমাংলায়। পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণহীন গতিরই বলি হয়েছেন ওই ৭ জন। কারুরই সিট বেল্ট বাধা ছিল না।  মৃতদের মধ্যে একজন তামিলনাডুর বিধায়ক ওয়াই প্রকাশের পুত্র বলে জানিয়েছে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, একটি অডি গাড়িতে ডিএমকে বিধায়ক প্রকাশের ছেলে ও তার স্ত্রী সহ কয়েকজন বন্ধুরা ছিলেন ওই গাড়িতে। সকলে মিলে ‘জয় রাইডে’ বেরিয়েছিলেন। দুর্ঘটনায় গাড়িটির সামনে অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে একটি পোলের সঙ্গে ধাক্কা মেরে ফুটপাথে  উঠে যায়।সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে মুহূর্তে গাড়িটি কোরামঙ্গালার ধাক্কা একটি গাড়ির একটি চাকা উড়ে যাচ্ছে। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। বাকি একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মারা যান তিনি।

পুলিশ জানিয়েছে ডিএমকে বিধায়ক ওয়াই প্রকাশের ছেলে করুণা সাগর এবং তার স্ত্রী বিন্দু ছিলেন ওই গাড়িতে। সকলেই বয়স কুড়ির কাছাকাছি।

সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেপরোয়া গতি বলি ৭, ব্যাঙ্গালুরুতে দুর্ঘটনায় মৃত তামিলনাড়ুর ডিএমকে বিধায়কের ছেলে ও পুত্রবধূ

আপডেট : ৩১ অগাস্ট ২০২১, মঙ্গলবার