আরও পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। ২০১৮ সালের পর এটিই ছিল তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। খবর আনাদোলু। ইতোমধ্যে দেওয়া ৬০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতিকে অনেকটাই ছাড়িয়ে এই নতুন বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেন যুবরাজ। তার ভাষায়, “যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আমাদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কৌশলের অংশ।
কাউকে খুশি করতে নয়, বাস্তব সুযোগ তৈরির লক্ষ্যেই আমরা এগোচ্ছি।” মোহাম্মদ বিন সালমান জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হবে, যা দুই অর্থনীতির জন্যই বৃহৎ বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টি করবে।আরও পড়ুন:
ঘোষণায় বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, “মানে ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হতে যাচ্ছে?” জবাবে যুবরাজ আত্মবিশ্বাসের সঙ্গে জানান, “অবশ্যই, কারণ আজকের চুক্তিগুলোই এই বাড়তি বিনিয়োগের ভিত্তি হবে।” সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল-সৌদ বলেন, দিনটি দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করেছে। তার মতে, স্বাক্ষরিত চুক্তিগুলো পারস্পরিক বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় যৌথ প্রতিশ্রুতিও আরও জোরদার করবে।