পুবের কলম প্রতিবেদক: পুবের কলম পত্রিকা ডিজিটাল ভার্সনের ভিডিয়ো এডিটর সৌম্য সরকারের মা শুক্লা সরকার প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। ১১ এপ্রিল, মঙ্গলবার রাত ৯.৫০ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি। দীর্ঘদিন অসুস্থ ছিলেন শুক্লাদেবী। গত মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি।
কোন্ননগরের বাসিন্দা শুক্লাদেবীকে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় তাঁর। ব্রেন স্ট্রোক ছাড়াও শুক্লাদেবীর উচ্চরক্তচাপজনিত সমস্যা ও হার্ট ব্লকেজ ছিল।সৌম্য দেড় বছর আগে তাঁর বাবা তুষার চন্দ্র সরকারকে হারান। কম সময়ের ব্যবধানে বাবা-মাকে হারিয়ে শোকস্তব্ধ সৌম্যর পরিবার।
আরও পড়ুন:
পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, সাংবাদিক সৌম্য সরকারের মায়ের প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন:
আরও পড়ুন: