পুবের কলম প্রতিবেদক: বৈশাখের শুরু থেকেই সারাদেশ ও রাজ্যে চলছে তীব্র দাবদাহ। সঙ্গে যোগ হয়েছে বৃষ্টিশূন্যতা। এতে গরমে অতিষ্ঠ মানুষ। তাই প‌রি‌বেশ শীতল ও রো‌দের উত্তাপ থে‌কে স্বস্তি পেতে ঈদের জামা‌তে বিশেষ দোওয়া করা হয় বাংলার বিভিন্ন এলাকায়৷ শ‌নিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের দুই রাকাত ওয়াজিব নামায শেষে ইমামরা বিশেষ খুতবা দেন। এরপর সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোওয়া ও মোনাজাত করা হয়। নামায হয় কলকাতার রেড রোডেও৷ মালদার সুজাপুরে বিশাল ঈদের জামাত হয়েছে৷

ইমামরা মোনাজাতে ব‌লেন, তীব্র গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তাই এই গরম থেকে রক্ষা ও পরিবেশ শীতল কর‌তে বৃষ্টির প্রার্থনা করি। আল্লাহ, এই জমিন শুকিয়ে যাচ্ছে৷ তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করো৷ আমিন!