বিশেষ প্রতিবেদন: মানুষের মতো মাকসড়াও কী স্বপ্ন দেখে? মার্কিন- ইউরোপীয় একটি গবেষণায় এমনই ইঙ্গিত মিলেছে! অবশ্য মাকড়সা যে স্বপ্ন দেখে, এমন প্রশ্নের নিশ্চিত উপসংহারে পৌঁছাননি গবেষকরা।
আরও পড়ুন:
জার্মানি, ইতালি ও আমেরিকার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে মাকড়সার রাতের আলস্য পর্যবেক্ষণ করেন।
এতে দেখা গেছে, তাদের চোখের রেটিনার সঙ্গে অঙ্গ-প্রত্যঙ্গের মোচড়ানো এবং পা কুঁচকে যাওয়া পর্যায়ক্রমিক।আরও পড়ুন:
জার্মানির ইউনিভার্সিটি অব কন্সটাঞ্জ-এর জীববিজ্ঞানী ও গবেষণা প্রধান ড্যানিয়েলা রবলার বলেন, তাদের এমন অনিয়ন্ত্রিত অঙ্গ-প্রত্যঙ্গের মোচড়ানো দেখতে অনেকটা কুকুর বা বিড়ালের স্বপ্ন দেখার অবস্থার মতো।
তিনি আরও বলেন, মাকড়সা হয়তো কম্পনের মাধ্যমে স্বপ্ন দেখে। গবেষণা প্রতিবেদনটি আগস্ট মাসে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস-এ প্রকাশিত হয়েছে।