০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাত দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট পাবে শ্রীলঙ্কা

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগ গ্রহণ করেছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে ইমেলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান গোটাবায়া রাজাপক্ষে। এ অবস্থায় আগামী ৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্পিকার।

আরও পড়ুন: বাংলাদেশের দূতকে তলব করল নয়াদিল্লি, সাত দিনে দু’বার তলব

শ্রীলঙ্কার স্থানীয় সময় শুক্রবার সকালে স্পিকার আবেবর্ধনে বলেন, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ৭ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া অবশ্যই শেষ করা উচিত। তিনি দেশবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: ইন্ডিগো বিপর্যয়ের সাত দিন, ৩০০-র বেশি উড়ান বাতিল, যাত্রী ভোগান্তি চরমে

আরও পড়ুন: সাইক্লোনের জেরে তছনছ শ্রীলঙ্কা, বিপর্যয়ে দ্বীপরাষ্ট্রকে সাহায্যের আশ্বাস মোদির

শনিবার সংসদীয় অধিবেশন হবে দেশটিতে। স্পিকার মাহিন্দা আবেবর্ধনে জানিয়েছেন, ২২৫ জন সংসদ সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। প্রেসিডেন্ট পদ দখলের লড়াইয়ে রয়েছেন মূলত তিনজন। তারা হলেন প্রধানমন্ত্রী তথা কেয়ারটেকার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, পার্লামেন্টের বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা ও প্রবীণ সাংবাদিক তথা সংসদ সদস্য ডলাস অলহাপেরুমনা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন সে দেশের প্রত্যেক নাগরিক। তবে এত কম সময়ের মধ্যে সেই আয়োজন অসম্ভব। এই পরিস্থিতিতে সাংসদদের ভোটের ভিত্তিতেই প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে সর্বদলীয় বৈঠকে।

বৃহস্পতিবার মালদ্বীপ থেকে সউদি আরবের একটি বিমানে করে সিঙ্গাপুরে যান গোটাবায়া রাজাপক্ষে। এর আগে সামরিক প্লেনে দেশ থেকে পালিয়ে বুধবার ভোরে মালদ্বীপে গিয়ে ওঠেন তিনি। সেখানেও বিক্ষোভের মুখে পড়েন তিনি। এদিকে সিঙ্গাপুর সরকার নিশ্চিত করেছে, গোটাবায়ার এই সফর ব্যক্তিগত, তিনি রাজনৈতিক আশ্রয় চাননি।

এদিকে, অর্থনৈতিক সংকটের মধ্যে শ্রীলঙ্কা শাটডাউনের সম্মুখীন হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর নন্দলাল ওয়েরাসিংহে। তিনি বলেন, দ্রুত স্থিতিশীল সরকার গঠন না হলে পুরো শ্রীলঙ্কা শাটডাউন তথা বন্ধ হয়ে যেতে পারে। শাটডাউনের অর্থ হচ্ছে বন্ধ হয়ে যাওয়া। কোনও রাষ্ট্র শাটডাউনের অর্থ ওই দেশের সব সরকারি কর্মকাণ্ড অচল হয়ে যাওয়া। এরই পাশাপাশি দেশের সমস্ত জরুরি পরিষেবাও বন্ধ হয়ে যেতে পারে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাত দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট পাবে শ্রীলঙ্কা

আপডেট : ১৫ জুলাই ২০২২, শুক্রবার