পুবের কলম প্রতিবেদক: উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ কবে হবে। এই নিয়ে এসএসসি চেয়ারম্যানকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলে জানিয়েছিলেন, আইনি জটিলতা রয়েছে। তা কাটিয়েই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবার আদালতের নির্দেশেই নিয়োগ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।
আরও পড়ুন:
উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং দ্রুত শেষ করতে প্রতিদিন গড়ে ৫০০-এরও বেশি মেধা তালিকায় থাকা প্রার্থীদের ডাকবে এসএসসি। আগামী ৬ নভেম্বর থেকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে চায় এসএসসি।
আরও পড়ুন:
এসএসসি জানিয়েছে, প্রাথমিকভাবে মেধাতালিকায় থাকা প্রার্থীদের কললেটার না দিলেও কোন কোন বিষয়ের কাউন্সিলিং কবে কবে হবে, তা বিস্তারিত জানিয়ে দেবে স্কুল সার্ভিস কমিশন।
আরও পড়ুন:
কাউন্সিলিং শেষ করতে ডিসেম্বরে প্রথম সপ্তাহ পেরিয়ে যাবে বলেই অনুমান স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের। তবে মেধা তালিকায় জায়গা পাওয়া চাকরিপ্রার্থীরা যাতে কলকাতায় চলে আসতে পারে তার জন্যই বিষয়ভিত্তিক কাউন্সেলিং -এর দিন জানিয়ে দেওয়ার কথা বলেছে এসএসসি।
আরও পড়ুন: