পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাকে সামনে রেখে বাড়তি ট্রেন চালাবে রেল। আগামিকাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য হাওড়া ডিভিশনে বাড়তি ১২টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে, ভোর ৫ টা ৪৫ মিনিট থেকে সকাল ৮ টা ৪০ মিনিটের মধ্যে কয়েকটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল ৪ টে ২৫ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের মধ্যে স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। পাশাপাশি অতিরিক্ত মেট্রো রেল চালানো হবে বলে জানা গিয়েছে।

আপ (UP) অভিমুখে স্পেশাল ট্রেনের সময়সূচি:

১) ৩৬০৮১ হাওড়া-মসাগ্রাম লোকাল ট্রেন: ভোর ৫ টা ৪৫ মিনিটে ছাড়বে।

২) ৩৭২১৭ হাওড়া-ব্যান্ডেল লোকাল ট্রেন: সকাল ৭ টা ৫ মিনিটে ছাড়বে।

৩) ৩৭০৪১ হাওড়া-শেওড়াফুলি লোকাল ট্রেন: সকাল ৭ টা ৩০ মিনিটে ছাড়বে।

৪) ৩৭০১১ হাওড়া-শ্রীরামপুর লোকাল ট্রেন: সকাল ৭ টা ৪৫ মিনিটে ছাড়বে।

৫) ৩৭০৬১ হাওড়া-শেওড়াফুলি লোকাল ট্রেন: বিকেল ৫ টায় ছাড়বে।

৬) ৩৭৫১১ বালি-ব্যান্ডেল লোকাল ট্রেন: বিকেল ৫ টা ৫২ মিনিটে ছাড়বে।

ডাউন (DOWN) অভিমুখে স্পেশাল ট্রেনের সময়সূচি:

১) ৩৬০৮২ মসাগ্রাম-হাওড়া লোকাল ট্রেন: সকাল ৮ টা ৬ মিনিটে ছাড়বে।

২) ৩৭২৩০ ব্যান্ডেল-হাওড়া লোকাল ট্রেন: সকাল ৮ টা ২৮ মিনিটে ছাড়বে।

৩) ৩৭০৪২ শেওড়াফুলি-হাওড়া লোকাল ট্রেন: সকাল ৮ টা ২০ মিনিটে ছাড়বে।

৪) ৩৭০১২ শ্রীরামপুর-হাওড়া লোকাল ট্রেন: সকাল ৮ টা ৪০ মিনিটে ছাড়বে।

৫) ৩৭০৬২ শেওড়াফুলি-হাওড়া লোকাল ট্রেন: সন্ধ্যা ৬ টা ১৩ মিনিটে ছাড়বে।

৬) ৩৭৫১২ ব্যান্ডেল-বালি লোকাল ট্রেন: বিকেল ৪ টে ২৫ মিনিটে ছাড়বে।