আর জি কর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, তদন্তের স্বার্থে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।
আরও পড়ুন:
সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দীরা মুখোপাধ্যায় এবং সেই সময়কার ডিসি নর্থ অভিষেক গুপ্তা।
আরও পড়ুন:
নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী বলেন, “আর জি কর কাণ্ডের সত্য সামনে আনতে সরকার বদ্ধপরিকর। কোনও রকম গাফিলতি বা দায়িত্বে ত্রুটি বরদাস্ত করা হবে না।”
আরও পড়ুন:
রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। ঘটনার তদন্তে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল। সেই আবহে একসঙ্গে তিন শীর্ষ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় নতুন করে চাঞ্চল্য তৈরি