২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বোমার আঘাতে ছাত্রীর মৃত্যু, দোষীদের শাস্তি চেয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: নদিয়ার কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদের জয়ের আনন্দে সোমবার নদিয়ার পলাশি এলাকায় চলছিল বিজয় মিছিল। সেই মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ বামেদের।

জানা গিয়েছে, এ দিন পলাশির মোলান্দি গ্রামে অনুষ্ঠিত বিজয় মিছিল থেকে ছোড়া শকেট বোমায় মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের (১০)। এ দিন তামান্নার মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাবালিকা ছাত্রীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এই ঘটনায় আমি মর্মাহত। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আইনি পথে পদক্ষেপ করুক পুলিশ। অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে।’

আরও পড়ুন: “শত্রুর প্রতিটি পদক্ষেপে আমাদের নজর,” সামরিক প্রস্তুতির কড়া বার্তা দিলেন ইরানের সেনাপ্রধান

নদিয়ার পলাশিতে ছাত্রী মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ‘তৃণমূল মিছিল করে আসছিল। চকলেট বোমা, দড়ি বোমা ছোড়া হচ্ছিল। তবে কোনও স্পিনটার পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। যদিও বামেদের অভিযোগ, বোমার আঘাতে মৃত ওই নাবালিকা ছাত্রী বাম সমর্থক পরিবারের। এলাকায় তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় ßুñল পড়ুয়া ওই ছাত্রীর।

আরও পড়ুন: হুমকির রাজনীতির কাছে মাথানত করবে না ইউরোপ: ট্রাম্পকে কড়া বার্তা মাক্রোঁর

আরও পড়ুন: ‘কেন্দ্রীয় এজেন্সির মদত’, SIR-এ হয়রানি ঘিরে জেলায় জেলায় বিক্ষোভের মাঝে মমতার কড়া বার্তা
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

যুদ্ধের আশঙ্কা: এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর সমস্ত উড়ান স্থগিত, ইজ়রায়েলে ভারতীয়দের জন্য সতর্কতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বোমার আঘাতে ছাত্রীর মৃত্যু, দোষীদের শাস্তি চেয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আপডেট : ২৩ জুন ২০২৫, সোমবার