আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: হায়দ্রাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজির (এআইএনইউ) চিকিৎসকরা ৫৩ বছর বয়সী একব্যক্তির জীবন বাঁচাতে ১০ কেজি ওজনের একটি ফুটবল আকারের টিউমার কিডনি থেকে সফলভাবে অপসারণ করেছেন। এই সফল অস্ত্রোপচারটি তেলেঙ্গানায় প্রথম এবং সারা দেশে দ্বিতীয় বলেই দাবি করেছেন চিকিৎসকরা। ডাঃ তাইফ বেন্ডিগেরি, ডাঃ রাজেশ কে রেড্ডি সহ ডাঃ মল্লিকার্জুন সি এর নেতৃত্বে ইউরোলজিস্টদের একটি দল সফলভাবে এই অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। কাদাপার বাসিন্দা ওই রোগীকে পেট ফুলে যাওয়ার সমস্যা নিয়ে এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজিতে রেফার করা হয়েছিল।
হাসপাতালে নিয়ে আসার পর ওই রোগীর চিকিৎসার জন্য ইউরোলজির চিকিৎসকরা একটি টিম গঠন করেন। পেটের অস্বাভাবিক ফোলার জন্য প্রথমেই এক্সরে করা হয়। চিকিৎসকরা দেখেন টিউমারটি বাম কিডনিতে রয়েছে।আরও পড়ুন:

ডাঃ মল্লিকার্জুন জানিয়েছেন “টিউমারটি এতটাই বড় হয়ে গিয়েছিল যে অস্ত্রোপচারের জন্য রোগীর পেট ওপেন করার পর দেখা যায় টিউমারটি দুই-তৃতীয়াংশ জায়গা জুড়ে রয়েছে।
চিকিৎসকরা বলছেন টিউমারটি অন্ত্রকে প্রায় ঢেকে দিয়েছিল। সমস্ত অর্গানকে সুরক্ষিত রেখে অস্ত্রোপচার করাটা সত্যিই চ্যালেঞ্জের ছিল। সেইজন্য আমরা রোবোটিক সার্জারির সাহায্য নিই।’’ ডাঃ মল্লিকার্জুন আরও জানিয়েছেন টিউমারটি রেনাল সেল কার্সিনোমা বা ক্যান্সার টিউমার।চিকিৎসকরা বলছেন রোগীর “পেটে ফোলাভাব ছিল, আশ্চর্যজনকভাবে রোগী তা খুব একটা খেয়াল করেননি বা ব্যথা থাকা সত্ত্বেও উপেক্ষা করেছেন। আমাদের দল ক্যান্সার আক্রান্ত বাম কিডনি অপসারণ করেছে”।আরও পড়ুন:
সৌভাগ্যবশত, টিউমারটি অন্য কোনো অঙ্গে ছড়িয়ে পড়েনি। কিন্তু রোগী এবং তার পরিবারকে জানানো হয়েছে নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হবে। ডঃ রাজেশ কে রেড্ডি এবং ডঃ তায়েফ বেন্ডিগেরি এমনটাই জানিয়েছেন। ডাঃ পূর্ণচন্দ্র রেড্ডি, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং চিফ কনসালটেন্ট ইউরোলজিস্ট, এআইএনইউ-এর মতে, সারা বিশ্বে ইউরোলজিক্যাল ক্যান্সার বাড়ছে, এটিকে গুরুত্ব সহকারে নেওয়া দরকার। চিকিৎসকরা বলছেন শুধু ইউরোলজিক্যাল ক্যান্সারই নয় যে কোন ক্যান্সারই প্রথম দিকে ধরা পড়লে মৃত্যুর হার অনেক কম হয়। ( ২৭৩)
আরও পড়ুন: