আরও পড়ুন:
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বহড়ু : এিস্তর পঞ্চায়েত এবং রাজ্য ও কেন্দ্রের শাসকদলগুলির ব্যাপক দূর্নীতি ও সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং অন্যান্য দাবিতে মঙ্গলবার বিকালে জয়নগর ১ নং ব্লকের বহড়ু বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করলো SUCI এর জয়নগর ১ নং ব্লক কমিটি সদস্যরা।
আরও পড়ুন:
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জয়নগরের প্রাক্তন বিধায়ক তরুণ কান্তি নস্কর, সুজাতা ব্যানার্জী, সুমন্ত গাঙ্গুলি, সবিতা দাস, সুবীর দাস সহ আরো অনেকে।এদিন এই কর্মসূচিতে অংশ নিয়ে জয়নগর প্রাক্তন বিধায়ক তরুণ কান্তি নস্কর বলেন,বর্তমান রাজ্য সরকার পঞ্চায়েতে ভুরি ভুরি দূর্নীতি করে চলেছে,জনপ্রতিনিধিরা নামে বেনামে জমি দখল করে চলেছে।
আরও পড়ুন:
প্রশাসনকে সামনে রেখে দূর্নীতি করে চলেছে।১০০ দিনের কাজে প্রকৃত গরীব মানুষরা কাজ পাচ্ছে না। একই ভাবে কেন্দ্রের সমালোচনা ও করেন তিনি।এদিন তাদের দাবি গুলো নিয়ে ৫ জনের প্রতিনিধি দল জয়নগর ১ নং বিডিও সত্যজিৎ বিশ্বাসের কাছে জমা দেন। বিডিও তাদের দাবি গুলো খতিয়ে দেখার প্রতিশ্রুতি দেন