পুবের কলম ওয়েবডেস্ক: বাকস্বাধীনতার কথা বলে একাধিকবার মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন পোড়ানোর অনুমতি দিয়েছে সুইডেন। তবে দেশটির এমন অবস্থানের কারণে চটেছে তুরস্কসহ গোটা মুসলিম বিশ্ব। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সাফ জানিয়ে দিয়েছিলেন যে, সুইডেনকে ন্যাটো জোটে নিতে সমর্থন দেবেন না তিনি। এরপরই অবস্থান নরম করল সুইডেন। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এ ধরণের সমাবেশের আর কোনও অনুমতি দেওয়া হবে না।
সুইডেনের তরফ থেকে এমন সিদ্ধান্তের ঘোষণা বেশ বিরল। দেশটিতে গণতান্ত্রিক অধিকার মেনে কোনও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় না। কিন্তু কিছুদিন আগেই উগ্র-ডানপন্থীদের একটি সমাবেশে কুরআন পোড়ানো হয়। তারপর তুরস্ক জানিয়েছিল, তারা আর ন্যাটো ইস্যুতে সুইডেনকে সমর্থন করবে না। আর ন্যাটোর নিয়ম হল, সব সদস্য দেশের সম্মতি ছাড়া নতুন কোনও দেশ সদস্য হতে পারবে না। এর প্রেক্ষিতেই সুইডেনের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জানুয়ারির সমাবেশের পর আবার এই ধরনের ঘটনা ঘটলে সুইডেনের ক্ষতির সম্ভাবনা বাড়বে। তাই তারা এ ধরনের প্রতিবাদ সমাবেশের আর অনুমতি দিচ্ছে না। পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারিতে তুর্কি দূতাবাসের সামনে কুরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিদেশেও সুইডেন ও সুইডিশদের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। সুইডেনের বিরুদ্ধে আক্রমণ বাড়তে পারে। জানুয়ারির ওই ঘটনার পরই তুরস্ক জানিয়ে দেয়, ন্যাটোর সদস্য হওয়ার জন্য সুইডেনের সঙ্গে তারা কোনও আলোচনা করবে না। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনাও বাতিল করে আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান জানিয়ে দেন, এরপর সুইডেনকে সমর্থন করার প্রশ্ন ওঠে না। কুরআন পোড়ানোর ঘটনা নিষিদ্ধ ঘোষণা না করলে সুইডেনকে সমর্থন করবেন না তিনি। যদিও সুইডিশ সরকার বলে আসছে, তারা শুধু বাকস্বাধীনতার কথা ভেবেই এ ধরণের সমাবেশের অনুমোদন দিয়েছে, সরকার মোটেও এগুলোকে সমর্থন করে না। তবে শেষ পর্যন্ত কুরআন-বিরোধী সমাবেশের অনুমতি বাতিলে বাধ্য হল স্টকহোম।তুরস্কের সতর্কতার পর কুরআন অবমাননার সমাবেশে বাধা সুইডেনের
ইমামা খাতুন
প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৩
আরও খবর
জঙ্গি দমনে কড়া পদক্ষেপ রাজ্যের, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের ধাঁচে তৈরি হচ্ছে ‘এটিএস’
দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
মস্কোর রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩, আহত অন্তত ২১
পেরুতে পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১৩
সামরিক সম্পদের তীব্র সংকটে যুক্তরাষ্ট্র, ‘ইসরায়েল নাকি মাতৃভূমি—একটিকেই বেছে নিতে হবে’: মার্কিন জেনারেলের সতর্কবার্তা
সামরিক সম্পদের তীব্র সংকটে যুক্তরাষ্ট্র, ‘ইসরায়েল নাকি মাতৃভূমি—একটিকেই বেছে নিতে হবে’: মার্কিন জেনারেলের সতর্কবার্তা
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭; আহত ৩৯, তিন দিনের রাষ্ট্রীয় শোক
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭; আহত ৩৯, তিন দিনের রাষ্ট্রীয় শোক
কারাগারের ভিড় কমাতে ইতালির বড় সিদ্ধান্ত, ১৪ হাজার বন্দি সাজা কাটাবেন বাড়িতে
কারাগারের ভিড় কমাতে ইতালির বড় সিদ্ধান্ত, ১৪ হাজার বন্দি সাজা কাটাবেন বাড়িতে
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্য চুরির অভিযোগ তুললেন ট্রাম্প, আমেরিকা সফরে যাচ্ছেন শি জিনপিং
চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্য চুরির অভিযোগ তুললেন ট্রাম্প, আমেরিকা সফরে যাচ্ছেন শি জিনপিং
আমতলায় অভিষেকের কার্যালয়ে 'বুলডোজার অ্যাকশন', বেআইনি নির্মাণের অভিযোগে কড়া পদক্ষেপ প্রশাসনের