০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নবান্ন অভিযানে ফের উত্তাল চাকরিহারা শিক্ষকরা, রিভিউ পিটিশনের মাধ্যমে চাকরি ফেরতের দাবি

পুবের কলম ওয়েবডেস্ক: এক সপ্তাহের ব্যবধানে ফের নবান্ন অভিযানের ডাক। এবার পথে নামছেন চাকরিহারা শিক্ষকরা। এর আগে যেমন চাকরিহারা শিক্ষাকর্মীরা বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন, তেমনই এবার সোমবার ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর ব্যানারে আন্দোলনে নামছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চাকরিপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা।

আন্দোলনকারীরা মূলত দুটি দাবিকে সামনে রেখেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক ভবন নবান্ন পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন –

  1. যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে

    আরও পড়ুন: নবান্ন অভিযানের ফুটেজ খতিয়ে দেখে ‘অ্যাকশন’ জানালেন সিপি

  2. রিভিউ পিটিশনের মাধ্যমে চাকরি ফিরিয়ে দিতে হবে

    আরও পড়ুন: নবান্ন অভিযান উত্তপ্ত, পুলিশের লাঠির আঘাতে জখম আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা

এই দাবিতেই রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে সংগঠন। তাদের বক্তব্য, আদালতের নির্দেশ মেনেই নির্দোষ ও যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে তাঁরা শান্তিপূর্ণ মিছিল করবেন।

আরও পড়ুন: নবান্ন অভিযানের ডাক ঘিরে উত্তেজনা, পুলিশের অনুমতি ছাড়াই কর্মসূচি

আন্দোলনের আগে থেকেই নবান্ন সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার চাদর। ইতিমধ্যেই সিসিটিভি, ড্রোন নজরদারি, বাড়তি পুলিশ বাহিনী, র‌্যাফ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। এমনকি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে যেকোনও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।

আন্দোলনের প্রস্তুতিতে প্রভাব পড়েছে যান চলাচলেও। ফোরশোর রোড সহ নবান্ন সংলগ্ন রাস্তায় ইতিমধ্যেই ট্র্যাফিক জ্যামের চেহারা নিয়েছে। পুলিশ আকাশছোঁয়া ব্যারিকেড ও গার্ডরেল বসিয়েছে, যাতে কোনওভাবে আন্দোলনকারীরা নিরাপত্তা বলয় ভেদ করে না আসতে পারে। এমনকি রাস্তার উপর ঢালাই করে বসানো হয়েছে ব্যারিকেড, যাতে তা সরানো না যায়। এই পরিস্থিতিতে সাধারণ যাত্রীদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারও হাওড়া ময়দান থেকে নবান্ন অভিযান করেছিল অন্য একটি চাকরিহারা শিক্ষাকর্মী সংগঠন। যদিও প্রবল বৃষ্টির কারণে সেই আন্দোলনের জোর খানিকটা কমে যায়। তবে সোমবারের কর্মসূচিকে ঘিরে আন্দোলনকারীদের মধ্যে উত্সাহ ও উত্তেজনা দুটোই তুঙ্গে।

চাকরি ফেরতের দাবিতে রাজ্যের শিক্ষাব্যবস্থার প্রাক্তন কর্মীরা নবান্ন অভিযানে নামতেই রাজ্য প্রশাসন সর্বশক্তি দিয়ে তৈরি। বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রশাসনের কড়া নিরাপত্তা, এই দুইয়ের সংঘাতে সোমবার উত্তপ্ত হতে চলেছে নবান্ন সংলগ্ন এলাকা।

সর্বধিক পাঠিত

তুরস্কের মধ্যস্থতায় পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে বসছে ইরান ও আমেরিকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবান্ন অভিযানে ফের উত্তাল চাকরিহারা শিক্ষকরা, রিভিউ পিটিশনের মাধ্যমে চাকরি ফেরতের দাবি

আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার