পুবের কলম ওয়েবডেস্কঃ এশিয়ার প্রথম হাইব্রিড উড়ন্ত গাড়ি উদ্ভাবন করেছিলেন। মোহাম্মদ ফুরকান শোয়েব। তবুও ভারতীয় মিডিয়া তাকে উপেক্ষা করেছে। এর কারণ হিসেবে অনেকে অভিযোগ করেছেন যে কেবল মুসলিম বলেই দেশের কোনও জনপ্রিয় মিডিয়া তার নাম উচ্চারণ করেনি। ফুরকান যে কোম্পানিতে কাজ করেন, তার প্রশংসায় সবাই বিগলিত হলেও, এই আবিষ্কারের যিনি মূল কান্ডারি তাঁর নাম নেওয়া হয়নি।
আরও পড়ুন:
বিনাটা অ্যারোমোবিলিটি সম্প্রতি এশিয়ার প্রথম হাইব্রিড ফ্লাইং কার ডিজাইন করেছে। এই কৃতিত্বের পিছনে থাকা ব্যক্তিটি আর কেউ নন, কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ ফুরকান শোয়েব।
আরও পড়ুন:

এমন উদ্ভাবনে ভারত উল্লসিত হয়ে ওঠে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কোম্পানির প্রশংসা করেন। এই নয়া উদ্ভাবন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, কিন্তু উদ্ভাবকের নাম ছিল না সেখানে।
আরও পড়ুন:
হাইব্রিড গাড়ি প্রতি ঘন্টায় 120 কিলোমিটার গতি অর্জন করতে পারে। এই গাড়িটি 5 অক্টোবর লন্ডনে হেলিটেক এক্সপোতে প্রদর্শিত হবে।
আরও পড়ুন:
আমেরিকান ওয়েবসাইট 'ফিউচার ফ্লাইট', ফুরকানের প্রশংসায় পঞ্চমুখ হলেও, দেশের প্রথম শ্রেণীর মিডিয়াতে ফুরকানের নাম পর্যন্ত উচ্চারিত হয়নি। স্বাভাবিক ভাবেই অনেকের মনে হয়েছে, এমন কেন হল? তাহলে কি কেবল নাম দেখেই এমন উদাসীনতা?
আরও পড়ুন:
উত্তর প্রদেশের বাসিন্দা, মোহাম্মদ ফুরকান। তিনি ভিনটা এরোমোবিলিটিতে প্রধান প্রযুক্তি কর্মকর্তা । সকলেই উড়ন্ত গাড়ির প্রশংসায় অস্থির। কিন্তু উদ্ভাবকের নাম সামনে আন্স না কেউ। জি নিউজের সুধীর চৌধুরী, ২২ সেপ্টেম্বর ‘মেক ইন ইন্ডিয়া’ লোগোর সঙ্গে খবরটি শেয়ার করে, ‘উড়ন্ত গাড়ি তৈরিতে’ ভারতের কৃতিত্বের উল্লেখ করেছেন কিন্তু একবারও ফুরকানের নাম বলেননি।
আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটে বলা হয়েছে, "কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হলেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফুরকান শোয়েব, যাঁর মানববিহীন বিমান চালনার অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন যোগ্য ড্রোন অপারেটরও।"
আরও পড়ুন:
কোম্পনির প্রশংসা করে টুইট করেন অসামরিক বিমান ও পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনিও একবারের জন্যেও ফুরকান সোয়েবের নাম নেননি